Donald Trump: পর্নস্টারকে ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত ট্রাম্প, প্রেসিডেন্ট নির্বাচনে কি লড়তে পারবেন তিনি
হাস মানি কান্ডে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলেন। পর্নতারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে। নিউ ইয়র্কের জুরি আদালত বৃহস্পতিবার তাঁকে দোষী সাব্যস্ত করে।
পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্ক গোপন রাখতে ঘুষ দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এমনই অভিযোগ প্রকাশ্যে এসেছে। ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি ধারায় মামলা দায়ের করা হয়েছিল। প্রতি ধারাতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে সম্পর্ক গোপন রাখতেই বিপুল পরিমান টাকা ঘুষ দিয়েছিলেন ট্রাম্প।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যাতে তাঁর এই কীর্তি ফাঁস না হয়ে যায় সেকারণে বিপুল পরিমান টাকা দিয়ে পর্নতারকার মুখ বন্ধ করতে চেয়েছিলেন তিনি। পরে স্টর্মি ড্যানিয়েল সেই তথ্য ফাঁস করেন এবং আদালতেও গিয়েছিলেন তিনি। আদালতে পর্নতারকা তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক থেকে মুখ বন্ধ রাখতে মোটা টাকা ঘুষ দেওয়া সবটাই ফাঁস করেছিলেন।
স্টর্মি ড্যানিয়েলের অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকবার আদালতে হাজিরাও দিতে হয়েছে। এমনকী ট্রাম্পকে গ্রেফতারও করা হয়েছিল। যদিও কয়েনঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান তিনি। তারপরেই শোরগোল শুরু হয়ে গিয়েছিল। যদিও বাইডেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা আগেই ঘোষণা করেছিলেন ট্রাম্প। এবং তিনি রিপাবলিকান প্রার্থী হিসেবে সবার আগে মনোনয়ন পত্রও জমা দিয়ে দিয়েছিলেন।
কিন্তু এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ দোষী সাব্যস্ত হওয়ার পর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চার বছরের জন্য সাজা হতে পারে। তাহলে তিনি আর ভোটে লড়তে পারবেন না। এদিকে ভোটে লড়ার জন্য প্রচার শুরু করে দিয়েছিলেন ট্রাম্প। আগামী নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন।
এবার কী করবেন তিনি তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যাঁকে ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত করা হল। যদিও ট্রাম্প দাবি করছেন যাতে তিনি ভোটে লড়তে না পারেন সেকারণে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। এবং ৫ নভেম্বর আমেরিকার জনতা এর জবাব দেবেন বলে জানিয়েছেন। ট্রাম্পের সাজা হলে কী করবেন রিপাবলিকানরা। এই নিয়ে মার্কিন মুলুকে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications