ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে আচমকাই ডোনাল্ড ট্রাম্পের গলায় নরম সুর শোনা গেল। তিনি জানিয়েছেন যে, ইরানের শক্তি পরিকাঠামোর উপর পরিকল্পিত হামলা আপাতত আগামী ১০ দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে। তাঁর দাবি যে, তেহরানের অনুরোধেই এইরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাজ মাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্প জানিয়েছেন যে, এই বিরতি ৬ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। সেইসঙ্গে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং তা ইতিবাচক দিকেই এগিয়ে যাচ্ছে বলে ইঙ্গিতও দিয়েছেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, এই ১০ দিনের বিরতি শুধুমাত্র সাময়িক স্বস্তি নয়, বরং এটি কূটনৈতিক সমাধানের রাস্তা খুলে দিতে পারে। সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলির হামলায় ইরানের তেল এবং শক্তি ক্ষেত্র বড়সড় ধাক্কা খেয়েছিল। তার পাল্টা জবাবে ইরানও একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। ফলে পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে ওঠে। তবে এরকম অবস্থার মধ্যেই হঠাৎ করে ট্রাম্পের নেওয়া এরকম একটি সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, ইরানকে কয়েকদিন আগেও তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। সেইসঙ্গে, সরাসরি হামলার হুমকিও শোনা গিয়েছিল।
এখন প্রশ্ন উঠছে যে, এই ১০ দিনের বিরতি কী শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে গড়াবে, নাকি শুধুই সাময়িক চাপ কমানোর কৌশল। বর্তমানে সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।












Click it and Unblock the Notifications