Diwali Celebration at White House: হোয়াইট হাউসে দীপাবলির উৎসবে বাজল ‘ওম জয় জগদীশ হরে’, মুহূর্তে ভাইরাল ভিডিও
Diwali Celebration at White House: হোয়াইট হাউসে দীপাবলির জাঁকজমক আয়োজন। চারপাশ আলোয় সেজে উঠেছে হোয়াইট হাউসের অন্দরমহল। সেখানেই বেজে উঠল আরতি মন্ত্র 'ওম জয় জগদীশ হরে' (Om Jai Jagadish Hare)। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যান্ডের তরফে বাজানো হয় সেই সুর। পিয়ানো, ভায়োলিনে বেজে ওঠে সুর।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেন আন্তর্জাতিক অর্থভান্ডার (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ) -এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ (Gita Gopinath)। হোয়াইট হাউসের ভেতরে 'ওম জয় জগদীশ হরে' শুনে খুব আনন্দিত বলে জানান তিনি। সকলকে দীপাবলির শুভেচ্ছাও জানান গীতা গোপীনাথ।

চলতি সপ্তাহের শুরুর দিকেই হোয়াইট হাউসে দীপাবলির অনুষ্ঠানের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। সেখানে ৬০০-রও বেশি ভারতীয় বংশোদ্ভূতকে (Indian Origin Americans) আমন্ত্রণ জানান তিনি। আইনপ্রণেতা, কর্পোরেট নেতা থেকে শুরু করে একাধিক প্রবাসী ভারতীয়দের সমাগম হয় হোয়াইট হাউসে।
Wonderful to hear the White House military band play Om Jai Jagdeesh Hare for Diwali. Happy Diwali 🪔 pic.twitter.com/lJwOrCOVpo
— Gita Gopinath (@GitaGopinath) October 31, 2024
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে দক্ষিণ এশিয়া থেকে সে দেশে যাওয়া মানুষদের অবদানের কথা উল্লেখ করেন জো বাইডেন। তিনি বলেন, "প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের সবচেয়ে বড় দীপাবলি উৎসবে যোগ দিতে পেরে আমি সম্মানিত। কমলা হ্যারিস থেকে ডক্টর মূর্তি। সকলে উপস্থিত রয়েছেন। দক্ষিণ এশিয়ান আমেরিকানদের বহু মানুষ রয়েছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকায়।"
হোয়াইট হাউসে দীপাবলির অনুষ্ঠানে প্রতীকী প্রদীপও জ্বালান বাইডেন। ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ডেমোক্র্যাটদের হয়ে লড়ছেন বাইডেনের ডেপুটি ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। কাজেই নির্বাচনে একাধিক প্রদেশে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন সেখানের ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা। দীপাবলির অনুষ্ঠানে বাইডেনের বক্তব্য তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications