Trump-Musk Controversy: ফের বাদানুবাদ ট্রাম্প-মাস্কের, একে অপরকে দিলেন প্রচ্ছন্ন হুমকি

ফের ধুন্ধুমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্কের মধ্যে। ট্রাম্প নতুন করে মাস্ককে ঠুকে দাবি করেছেন যে ইলন মাস্ক 'ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া মানুষ'। ট্রাম্প এই সাহায্য না করলে মাস্ককে সম্ভবত ব্যবসা বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতে পারত। বলা ভালো সেই কুখ্যাত মার্কিন কর বিল নিয়ে দুজনের মধ্যে বিবাদ ফের চরমে।

ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে টেসলার সিইও-র নেতৃত্বাধীন ব্যয়-সঙ্কোচন বিভাগ 'ডোজ’-এর মাস্কের সরকারি ভর্তুকি এবং চুক্তিগুলি খতিয়ে দেখা উচিত। মার্কিন প্রেসিডেন্টের এই আক্রমণ ছুটে এসেছে কারণ জানা গিয়েছে, মাস্ক ট্রাম্পের 'বিগ, বিউটিফুল বিল'-এর ফের সমালোচনা করেছেন এবং বিলটি পাশ হলে একটি নতুন রাজনৈতিক দল চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্রাম্প তাঁর 'ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করেছেন, "ইলন সম্ভবত ইতিহাসে যে কোনও মানুষের চেয়ে বেশি ভর্তুকি পাওয়া ব্যক্তি। এবং ভর্তুকি ছাড়া, ইলনকে সম্ভবত ব্যবসা বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে।" তিনি আরও বলেন, "আর কোনও রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন হবে না, এবং আমাদের দেশ প্রচুর অর্থ সাশ্রয় করবে। সম্ভবত আমাদের ডোজের এই বিষয়ে ভাল করে নজর দেওয়া উচিত! অনেক টাকা বাঁচানো যেতে পারে।"

ট্রাম্প এবং মাস্কের মধ্যেকার বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই বিল যেখানে বৈদ্যুতিক গাড়ির জন্য ট্যাক্স ক্রেডিট বন্ধ করে দেওয়া হবে। এর ফলে বৈদ্যুতিক গাড়িগুলির দাম বাড়বে। এই বিষয়টিই টেসলার সিইওর রাগের কারণ।

ট্রাম্প বলেছেন যে তিনি সর্বদা বৈদ্যুতিক গাড়ির (EV) ম্যান্ডেটের বিরোধিতা করেছেন, যা জো বাইডেনের আমলের একটি নীতি এবং তিনি এটিকে তার প্রচারের একটি কেন্দ্রীয় অংশ হিসেবে উল্লেখ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইলন মাস্ক প্রেসিডেন্ট হিসাবে আমার প্রতি এত জোরালো সমর্থন জানানোর অনেক আগে থেকেই জানতেন যে আমি ইভি ম্যান্ডেটের ঘোর বিরোধী। এটি হাস্যকর, এবং সর্বদা আমার প্রচারের একটি প্রধান অংশ ছিল। বৈদ্যুতিক গাড়ি ভালো, তবে সবাইকে এটি কিনতে বাধ্য করা উচিত নয়। এমনটাই বলেছেন ট্রাম্প।

ঘটনা হল মাস্ক, একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। গত নির্বাচনে খোলাখুলি সমর্থনও করেন ট্রাম্পকে। কিন্তু নানা স্বার্থজনিত ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গত কিছুদিন ধরে তাঁর বিবাদ চলছে। মাঝে পরিস্থিতি কিছুটা ঠিক হলেও ফের দুজনের সম্পর্তে অবনতি হয়েছে। শুধু তাই নয় নতুন দল তৈরির ইঙ্গিতও দিয়ে তিনি বলেছেন, এমন একটি নতুন রাজনৈতিক দলের সময় এসেছে, যারা প্রকৃতপক্ষে জনগণের কথা ভাববে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+