Morocco Earthquake: ভয়াবহ কম্পনে মৃতের সংখ্যা বেড়ে ৬০০, মরক্কোর পাশে মোদী
Morocco Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো। কার্যত ধ্বংসের চেহারে দেশজুড়ে। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে একের পর এক দেশ। মৃতের সংখ্যা বেড়ে ৬০০। তবে ধ্বংসস্তূপের মধ্যে আরপ দেহ আটকে আছে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, কয়েকশ মানুষ ভয়াবহ এই ভুমিকম্পে আহত হয়েছেন বলেও খবর। যাদের মধ্যে একাধিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যদিও যুদ্ধকালীন ততপরতায় উদ্ধারকাজ (Morocco Earthquake) চালানো হচ্ছে। নামানো হয়েছে সেদেশের বিপর্যয় টিম এবং সেবাবাহিনীকেও। সাহায্যের হাত বাড়ানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

আজ থেকে দিল্লিতে জি-২০ সম্মেলন শুরু হয়েছে। আর সেই সম্মেলনের শুরুতেই মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পের (Morocco Earthquake) প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কোনও সাহায্যের জন্যে ভারত প্রস্তুত বলেও জানান তিনি। একই সঙ্গে ভয়াবহ এই কম্পনে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান মোদী। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।
উল্লেখ্য, শনিবার ভোররাতে হঠাত করে প্রবল কম্পন অনবুভুত হয় মরক্কোয় (Morocco Earthquake)। সে দেশের মারাকেশের দক্ষিণ-পশ্চিম অংশে প্রবল এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। ভূমিকম্পটি এতটাই তীব্র ছিল যে, মারাকেশ থেকে প্রায় ৩৫০ কিমি দূরে রাদধানী রাবাতেও প্রভাব অনুভূত হয়েছে।
ইউনাইডেট স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুসারে, এটি গত ১২০ বছরের মধ্যে উত্তর আফ্রিকায় আঘাত হানা সব থেকে শক্তিশালী ভূমিকম্প। ইউএসজিএস জানিয়েছেন, ১৯০০ সাল থেকে এই এলাকার ৫০০ কিমির মধ্যে এমসিক্স কিংবা তার থেকে বড় ভূমিকম্প হয়নি। এখানে এম৫ মাত্রার ৯ টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
#WATCH | G 20 in India | PM Modi at the G 20 Summit says "Before we start the proceedings of G20, I want to express my condolences over the loss of lives due to an earthquake in Morocco. We pray that all injured recover at the earliest. India is ready to offer all possible… pic.twitter.com/ZTqcg11cKI
— ANI (@ANI) September 9, 2023
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কম্পনের একাধিক ভিডিও এবং ছবি। যা দেখে চমকে অঠার মতো অবস্থা। একের পর এক বহুতল ভেঙে পড়ে রয়েছে। ফেটে গিয়েছে একাধিক রাস্তা। আর এর মধ্যে থেকেই চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তুপের মধ্যে থেকে একের পর এক দেহ বের করে নিয়ে আসা হচ্ছে।
এই কম্পনের (Morocco Earthquake) জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে সে দেশকে। আর সেই আশঙ্কা থেকেই ইতিমধ্যে ওরেনঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে নতুন করে আফটার শক হতে পারে! সেদিকেও তাকিয়ে মানুষকে সাবধান থাকার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications