Cyclone Mocha: কক্সবাজারে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল সুপার সাইক্লোন মোখা
ইতিমধ্যেই খবর পাওয়া গিয়েছে বাংলাদেশের কক্সবাজারে ল্যান্ডফল করেেছ মোখা। প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কক্সবাজার এবং মায়ানমারে। ২০০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। তীব্র তার গতি। বিধ্বসী রূপ নিয়ে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে তাণ্ডব দেখাচ্ছে মোখা।
ল্যান্ডফলের আগে শক্তিবাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে মোখা। বিধ্বংসী তার গতি। ২১০ কিলোমিটার বেগে মোখা ল্যান্ডফল করবে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আর কয়েকঘণ্টার অপেক্ষা তারপরেই দৈত্যাকার মোখা আছড়ে পড়বে স্থলভাগে।

রবিবার সকালে ২৮০ কিলোমিটার বেগে এগোতে শুরু করেছিল মোখা। স্থলভাগের দিকে আসতে আসতে একটু শক্তিক্ষয় হয়েছে তার। তবে সেই শক্তিক্ষয়ও সামান্য বলেই মনে করছে রাজনৈতিক মহল। উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে হতে ২১০ কিলোমিটার গতিবেগ নিয়ে ল্যান্ডফল করবে সুপার সাইক্লোন মোখা।
আশঙ্কায় প্রমাদ গুণছিল সুপার সাইক্লোন মোখা। গতকাল সন্ধ্যে থেকেই উত্তাল হয়ে উঠেছিল সমুদ্র। ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্কতা জারি করেিছল বাংলাদেশের আবহাওয়া দফতর। আগে থেকেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
প্রায় ৫ লক্ষ মানুষকে নিরাপদে সরিেয় নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশের উপকূলবর্তী কক্সবাজার, চট্টোগ্রাম, নোয়াখালি, ভোলা এলাকা থেকে। সতর্ক করা হয়েছিল মৎস্যজীবীদেরও। কক্সবাজারে ল্যান্ডফল করার সময় বিধ্বংসী রূপ নেয় মোখা। প্রচণ্ড পরিমাণে ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সেখানে। ২০০ কিলোমিটার বেগে বইছে ঝড়।

কক্সবাজারের পাশাপাশি চট্টোগ্রাম, পায়রা সমুদ্রবন্দরেও শুরু হয়ে গিয়েছে মোখার দাপট। প্রবল ঝড়-বৃষ্টি চলছে সেখানে। অন্য দিকে মায়ানমারেও শুরু হয়ে গিয়েছে ঝড়বৃষ্টি। মায়ানমারের রাখাইন বন্দর এলাকাতেও চলছে ঝড়-বৃষ্টি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতেও শুরু হয়ে ঝোড়ো হাওয়া। দুই ২৪ পরগনা জেলায় ঝড়ের মত হাওয়া দিচ্ছে সকাল থেকে। গরমের দাপট অমনেকটাই কমে গিয়েছে।
পশ্চিমবঙ্গে সরাসরি মোখার কোনও প্রভাব না পড়লেও তার রেশ রয়ে যাবে বলে পূর্বাভাস িদয়েছিল হাওয়া অফিস। সেকারণে সতর্কতা হিসেেব দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় এনডিআরএফের টিম মোতায়েন করা হয়েছিল। বকখালি , কাকদ্বীপ এলাকায় মৎস্যজীবীদের বিশেষ সতর্ক করা হয়েছিল। আগামী তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েেছ।












Click it and Unblock the Notifications