Cyclone Mocha: উত্তাল সমুদ্র, ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা, প্রমাদ গুণছে কক্সবাজার-চট্টোগ্রাম
আর কয়েকঘণ্টার অপেক্ষা তারপরেই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোখা। বিধ্বংসী হবে তার গতি। আগেই সতর্ক করেছে হাওয়া অফিস। আতঙ্কে কাঁপছে চট্টোগ্রাম-কক্সবাজার। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ১২ ফুট পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে চট্টোগ্রামে।
আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে বাংলাদেশের কক্সবাজার-চট্টোগ্রাম। আইএমডি জানিয়েছে ১৭০-১৭৫ কিলোমিটার বেগে ল্যান্ডফল করতে পারে মোখা। ভয়ঙ্কর হবে তার ধ্বংসলীলা। ইতিমধ্যেই বাংলাদেশ ৫ লক্ষ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে।

দৈত্যের মত বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। রবিবার দুপুরেণই আছড়ে পড়ার কথা উপকূলে। গতকাল রাত থেকেই তাই বাংলাদেশ এবং মায়ানমমার উপকূলে বেড়েছে ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। মোখার দাপটে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি থেকে প্রায় ৫০০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশের কক্সবাজার, চট্টোগ্রাম, ফেনী, নোয়াখালি, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা সহ সমুদ্র উপকূলবর্তী একাধিক জেলা এবং চড়ে মোখার তাণ্ডবল চলবে বলে আগে থেকেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সন্ধ্যে থেেকই শুরু হয়ে িগয়েছে ঝড়-বৃষ্টি তাণ্ডব। ল্যান্ডফলের সময় মোখার সর্বোচ্চ গতি হতে পারে ১৫০ থেকে ১৭০ কিলোমিটার প্রতিঘণ্টা।
ইতিমধ্যেই বাংলাদেশের সুন্দরবন এলাকায় জলোচ্ছ্বাস শুরু হয়ে িগয়েছে। এখন মোখা সমুদ্র উপকূল থেকে ৮৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। যত সময় এগোবে তত ধ্বংসলীলা বাড়বে। অন্যদিকে বাংলাদেশের পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া দফতর সূত্রে খবর সন্ধে ৬টা নাগাদ কক্সবাজার এবং মায়ানমার উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications