ওপার বাংলায় ফণীর হানা! বাংলাদেশে মৃত কমপক্ষে ১৪ জন
এবার বাংলায় ফণীর হানায় সেরকম কোনও প্রাণহানির খবর পাওয়া না গেলেও, বাংলাদেশে ফণীর হানায় প্রাণহানির সংখ্যা ১৪ ছাড়িয়েছে। আহতেরসংখ্যা ৬৩ বলে জানা গিয়েছে।
এবার বাংলায় ফণীর হানায় সেরকম কোনও প্রাণহানির খবর পাওয়া না গেলেও, বাংলাদেশে ফণীর হানায় প্রাণহানির সংখ্যা ১৪ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ৬৩ বলে জানা গিয়েছে। বাংলাদেশে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে প্রায় ১৪ লক্ষ মানুষকে।

বাংলাদেশের সংবাদ মধ্যমে জানানো হয়েছে, নোয়াখিলা, ভোলা, লক্ষ্মীপুর-সহ আটটি জেলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। এই আটটি জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। মৃতদের মধ্যে ২ বছরের শিশু এবং ৪ জন মহিলাও রয়েছেন। বাংলা দেশে এই ঘূর্ণিঝড়ে বহু গাছ পড়ে গিয়েছে, বিদ্যুতের লাইনে গাছ পড়ে বিদ্যুত সরবরাহ বিঘ্নিত হয়। কমপক্ষে ৫০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
শনিবার সকালে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ঘূর্ণিঝড় ফণী প্রবেশ করে। যদিও বাংলাদেশে প্রবেশের আগেই এর শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল। তারপরও এতজন মানুষ প্রাণ হারিয়েছেন।












Click it and Unblock the Notifications