প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের নামে ফৌজদারি মামলা, যৌন কেলেঙ্কারির ঘটনায় চাপে ট্রাম্প

পর্নতারকার সঙ্গে যৌন কেলেঙ্কারি মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়ের। এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের নামে ফৌজদারি ধারায় মামলা দায়ের হল। যদিও তিনি এখন ক্ষমতায় নেই প্রাক্তন। তবে এর আগে কখনও প্রাক্তন বা ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের নামে ফৌজদারি ধারায় মামলা দায়ের হয়নি।

যৌন কেলেঙ্কারির ঘটনায় চাপে ট্রাম্প

আমেরিকা জুড়ে তুলকালাম চলছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। মার্কিন ধনকুবের ট্রাম্প গ্রেফতার হতে পারেন বলে কয়েকদিন আগে জল্পনা তৈরি হয়েছিল। ২০০৬ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন পর্নতারকার যৌন কেলেঙ্কারি ঘটনা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সেদেেশ। ট্রাম্পের বিরুদ্ধে হাশ মানির অভিযোগও উঠেছে। গতকাল নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়েরের অনুমতি দিয়েছে।

২০০৬ সালের ঘটনা। সেসময় তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন না। তবে বিবাহিত ছিলেন। পর্নতারকাকে মুখ বন্ধ রাখতে লক্ষ ডলার ঘুষ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এমনই অভিযোগ রয়েছে। তবে ট্রাম্প বারবারই নিজেকে নির্দোশ বলে দাবি করে চলেছেন। ফৌজদারি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে কোন কোন ধারা যুক্ত করা হয়েছে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আইনজীবী দাবি করেছেন, এই ঘটনায় ট্রাম্পের কোনও যোগ নেই। রাজনৈতিক কারণে তাঁকে ফাঁসানো হচ্ছে। তাঁরা আদালতে এর জবাব দেবেন।

আমেরিকার প্রেসিডেন্ট পদে ফের লড়াইয়ের জন্য তোরজোর শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছেন তিনি। তার মধ্যে গত কয়েকদিন ধেরেই তাঁর বিরুদ্ধে পর্নতারকার সঙ্গে যৌন কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে আসতে শুরু করে। ২০০৬ সালের ঘটনা। সেসময় মেলানিয়ার সঙ্গে বিয়েও হয়ে গিয়েছিল ট্রাম্পের। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরেই সেই অভিযোগ করেছিলেন পর্ন তারকা। কিন্তু সেসময় বিষয়টি ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছিল। আবার নতুন করে ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

এই অভিোগের প্রেক্ষিতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতার করা হতে পারে বলে খবর ছড়িয়েছিলে কয়েকদিন আগে। তারপরেই জল্পনার পারদ চড়তে শুরু করে। শেষপর্যন্ত তাঁকে গ্রেফতার করা না হলেও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরে অনুমতি মিলেছে। এর আগে কোনও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়ের হয়নি। যদিও যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন বিল ক্লিন্টনের মত মার্কিন প্রেসিডেন্টও।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+