করোনা ভাইরাস: বিলাসবহুল হোটেলে ২০ যৌনদাসীর হারেম সাজিয়ে আইসোলেশনে থাইল্যান্ডের রাজা
করোনা ভাইরাস: বিলাসবহুল হোটেলে ২০ যৌনদাসীর হারেম সাজিয়ে আইসোলেশনে থাইল্যান্ডের রাজা
রাজার রাজকীয় আইসোলেশন। থাইল্যান্ডের রাজা বজ্রলঙ্কর্ণর আইসোলেশন পর্বের ঘনঘটা অন্তত তাই বলে দিচ্ছে। জার্মানির বাভারিয়ায় একটি আস্ত বিলাবহুল হোটেল আইসোলেশনের জন্য বুক করে ফেলেছেন তিনি। সেখানে রাজার সেবায় নিয়োজিত থাকবেন জনা ২০ যৌন দাসী আর জনা কয়েক পরিচারক পরিচারিকা। বাকি আর জানা অপ্রাসঙ্গিক।

রাজার আইসোলেশন
গোটা বিশ্বের সঙ্গে থাইল্যান্ডেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। যদিও রাজা থাকেন জার্মানিতে। ফেব্রুয়ারি মাসের পর আর তিনি থাইল্যান্ডে পা রাখেননি। সেখানেই বিপুল সম্পত্তিও রয়েছে তাঁরা। সেখানকার প্রাসাদেই ছিলেন তিনি। কিন্তু জার্মানিতেও করোনা থাবা বসাতে আর প্রাসাদে থাকার সাহস দেখাতে পারেননি রাজা বজ্রলঙ্কর্ণ। সিদ্ধান্ত নেন আইসোলেশনে যাবেন। তার জন্য একটি আস্ত হোটেল বুক করে ফেলেছেন তিনি। বিলাস বহুল সেই হোটেলে আইসোলেশনে ৬৭ বছরের রাজার সঙ্গে থাকার অনুমতি পেয়েছেন জনা কয়েক সেবক সেবিকা এবং ২০ জন যৌনদাসী। রানিরা কেউ থাকবেন কিনা সেটা জানা যায়নি।

করোনা সংক্রমণ বাড়ছে থাইল্যান্ডে
এদিকে রাজা বিলাসবহুল আইসোলেশনে গেলেও দেশে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। থাইল্যান্ডে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১০০০-রও বেশি। মৃত্যু হয়েছে ৯ জনের। ছোট্ট দেশে ভাইরাস সংক্রমণ সামলাতে হিমসিম খাচ্ছে। সেসবে হুঁশ নেই। আপাতত রাজকীয় সেই আইসোলেশনেই দিনযাপন করতে মগ্ন রাজা বজ্রলঙ্কর্ণ।

করোনা সংক্রমণ বাড়ছে বিশ্বে
করোনা সংক্রমণের থাবা আরও চওড়া হচ্ছে বিশ্বে। আক্রান্তের সংখ্যা ৭ লাখ অতিক্রম করেছে। মৃত্যু বাড়ছে হু হু করে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইতালি, স্পেন এবং আমেরিকা। লকডাউনের সমসীমা বাড়িয়ে দিয়েছে ইতালি এবং আমেরিকা। অন্যদিকে ব্রিটেনের অবস্থাও অত্যন্ত কঠিন। এদিকে করোনা দশা কাটিয়ে স্বাভাবিকের পথে চিন।
প্রতীকী ছবি
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications