করোনাভাইরাস: বাংলাদেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল
গত চব্বিশ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে ১২৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরো একুশ জনের। আগের দিন সোমবার বাংলাদেশে রেকর্ড পরীক্ষা, রোগী শনাক্ত ও মৃত্যু হয়।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
এর ফলে বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২৫, ১২১ জন।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। সব মিলিয়ে বাংলাদেশে এই রোগে ৩৭০ জন মারা গেলেন।
আগের দিন সোমবার বাংলাদেশে করোনাভাইরাসের রেকর্ড পরীক্ষা, রোগী শনাক্ত ও মৃত্যু হয়। ওইদিন বাংলাদেশে ১৬০২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছে ২১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় ৪২টি ল্যাবে পরীক্ষা করার মাধ্যমে করোনাভাইরাসে নতুন আক্রান্তদের শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, এ সময় ৮, ৪৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
(বিস্তারিত আসছে)
কোয়ারেন্টিন ও আইসোলেশনের যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বাংলাদেশে
নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে
নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন
টাকার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে কি?
বিশ্ব মহামারি শেষ হতে কতদিন লাগবে?
কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়
করোনাভাইরাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন















Click it and Unblock the Notifications