বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই কর্মীর শরীরেও এবার করোনার থাবা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই কর্মীর শরীরেও এবার করোনার থাবা
ইতিমধ্যেই করোনা আক্রমণে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র তরফে ইতিমধ্যেই করোনা সংক্রমণকে মহামারি ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী করোনার লড়াইয়েও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে হু-ই।

এবার করোনার আক্রমণ সেই হু-র উপরেই। সূত্রের খবর, মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আধিকারিক জানান সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই কর্মী। এই ঘটনা জেনেভা ভিত্তিক সংস্থায় প্রথম এবং জাতিসংঘের মূল কার্যালয়ে এই ঘটনা সম্পর্কে খবরাখবরও রাখা হচ্ছে। গত সপ্তাহে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এই সংক্রান্ত আরও একটি ঘটনার খবর পাওয়া যায়।
কর্মীরা অফিস ছেড়ে চলে যাওয়ার পরে বাড়িতে করোনার লক্ষণগুলি দেখা যায়। পরবীবর্তীতে ডাক্তারী পরীক্ষায় তাদের সংক্রমণের কথা ধরা পড়ে।হু-র মুখপাত্র ক্রিশ্চান লিন্ডমায়ারও ভাইরাসজনিত এই রোগে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেন। যদিও সংক্রামিত কর্মীরা করোনভাইরাস সংক্রান্ত কোনো কাজে লিপ্ত ছিলেন কিনা কিনা তা পরিষ্কার নয় এখনও।












Click it and Unblock the Notifications