Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোভিড সংক্রমণের গতি কমাতে বড়সড় ভূমিকা নিতে সক্ষম বিসিজি ভ্যাকসিন, বলছে গবেষণা

কোভিড সংক্রমণের গতি কমাতে বড়সড় ভূমিকা নিতে সক্ষম বিসিজি ভ্যাকসিন, বলছে গবেষণা

করোনা মোকাবিলায় যক্ষ্মার বিসিজি ভ্যাকসিন যে কার্যকরী হতে পারে, সে বিষয়ে সিলমোহর দিল মার্কিন গবেষণা। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স নামক মার্কিন গবেষক সংস্থার বিজ্ঞানীরা তাঁদের গবেষণাপত্রে জানিয়েছেন যে, যেসকল দেশে যক্ষ্মা আটকানোর লক্ষ্যে ব্যাসিলাস ক্যালমেট-গেরিন বা সংক্ষেপে বিসিজি প্রতিষেধক প্রয়োগ করা হয়, সেইসকল দেশে করোনা ছড়ানোর প্রথম ৩০ দিনে সংক্রমণ বা মৃত্যু, দুইয়েরই হার কম।

জাতীয় টিকাদান কর্মসূচি পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা

জাতীয় টিকাদান কর্মসূচি পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা

গবেষকদলের মতে, ভারত ও চিনের ন্যায় দক্ষিণ-এশিয়ার দেশগুলিতে জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের যে বিসিজি প্রতিষেধক দেওয়ার প্রথা চালু রয়েছে, তার জন্যেই করোনার বিরুদ্ধে প্রাথমিকভাবে শক্তিশালী প্রতিরোধ গড়তে সক্ষম হচ্ছেন নাগরিকরা। অন্যদিকে আমেরিকায় ২৯ শে মার্চ পর্যন্ত মৃত্যুসংখ্যা ২,৪৬৭ জন। চিকিৎসকদের মতে, মার্কিন মুলুকে বিসিজির প্রচলন থাকলে ওই একই সময় পর্যন্ত মৃতের সংখ্যা হতে পারত মাত্র ৪৬৮।

এখনই বিসিজি নিয়ে উৎসাহিত হওয়া নিয়ে উঠছে প্রশ্ন

এখনই বিসিজি নিয়ে উৎসাহিত হওয়া নিয়ে উঠছে প্রশ্ন

মূলত শিশু জন্মানোর ১৫ দিনের মধ্যে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় সদ্যোজাতকে। যক্ষ্মাকে আটকানলার জন্য এই প্রতিষেধক প্রয়োগ করা হলেও আদতে শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতাকে শক্তিশালী করে অন্যান্য রোগের বিরুদ্ধেও পাঁচিল তুলতে শরীরকে সক্ষম করে বিসিজি ভ্যাকসিন। মার্কিন মুলুকে বিসিজি নিয়ে গবেষণার ক্ষেত্রে প্রায় ১৩৫টি দেশের প্রতিদিনের কোভিড আক্রান্তের হার ও ১৩৪টি দেশের মৃত্যুর হার নিয়ে সমীক্ষা করা হয়। যদিও গবেষকদের মতে, কোভিড-১৯ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিসিজি ভ্যাকসিনের ভূমিকা চোখে পড়লেও এখনই বিসিজি প্রতিষেধককে 'সঞ্জীবনী' হিসেবে মেনে নেওয়াটা ভুল হবে।

বিসিজি ভ্যাকসিনের প্রয়োগ সত্ত্বেও বেড়েছে কোভিড আক্রান্ত

বিসিজি ভ্যাকসিনের প্রয়োগ সত্ত্বেও বেড়েছে কোভিড আক্রান্ত

ভারতের জনস্বাস্থ্য আধিকারিক ডঃ অনন্ত ভান জানিয়েছেন, "বিসিজি ভ্যাকসিনের বিষয়ে সমস্ত খবরই অনুমান মাত্র। যক্ষ্মার প্রতিষেধকটি সত্যিই করোনা নিরাময়ী হলে ব্রাজিল ও ভারতে আক্রান্তের সংখ্যা এত বাড়ল কিভাবে!" ইন্ডিয়ান কলেজ অফ ফিজিসিয়ান্স-এর ডিন ডঃ শশাঙ্ক জোশি জানিয়েছেন, "বিসিজি ভ্যাকসিন রোগ প্রতিরোধী ক্ষমতাকে উন্নত করে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য শরীরকে প্ৰস্তুত করে।" তাঁর মতে, বিসিজি ভ্যাকসিনের কারণে পর্তুগালে আক্রান্তের সংখ্যায় ভাটা দেখা গেলেও স্পেনে এই প্রতিষেধকের ব্যবহার না থাকায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

বিসিজি সম্বন্ধে মন্তব্য করার জন্য দরকার আরও ট্রায়াল

বিসিজি সম্বন্ধে মন্তব্য করার জন্য দরকার আরও ট্রায়াল

ডঃ জোশি জানিয়েছেন, "করোনা থেকে বাঁচতে আমরা সবাই তৎপর। আর তাই বিসিজি সম্বন্ধে সামান্যতম আশার আলো দেখা গেলেও তর্জা শুরু হওয়াটা স্বাভাবিক। আর সেই কারণেই প্রশ্ন উঠছে যে, করোনা থেকে বাঁচাতে রোগীর শরীরে বিসিজি প্রয়োগ কতটা নিরাপদ হবে?" এর উত্তর নিজেই দেন ডঃ জোশি। তিনি জানিয়েছেন, "রাজ্য সরকারের পক্ষ থেকে ১৮টি ভিন্ন ভিন্ন মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ২৫০ কোভিড রোগীকে ট্রায়ালের আওতায় নিয়ে আসা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ২-৩ মাসের মধ্যে আমরা আশানুরূপ ফল হাতে পাব।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+