এবার রাষ্ট্রসংঘে করোনা সংক্রমণ, আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

এবার রাষ্ট্রসংঘে করোনা সংক্রমণ, আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ নিয়ে এবার চিন্তায় রাষ্ট্র সংঘ! UN এর সাধারণ অধিবেশনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। এরপর তাঁর করোনা রিপোর্ট পরীক্ষা করা হলে রেজাল্ট পজিটিভ আছে৷ রাষ্ট্রসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগার অল্প উপসর্গ রয়েছে, তিনি সুস্থ রয়েছেন এবং বর্তমানে তিনি নিউইয়র্কে কোয়ারেন্টাইনে রয়েছেন৷ যদিও এখন চিন্তা রয়েছে সাধারণ সভায় অংশ নিতে আসা বাকিদের নিয়ে৷

এবার রাষ্ট্রসংঘে করোনা সংক্রমণ, আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেন। তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। তবে এরপরেই উদ্বেগ বেড়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ঘিরে। কারণ রাষ্ট্রসংঘের অধিবেশনে মার্সেলোর সফরসঙ্গী ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এবং তিনি নিউইয়র্কে সাধারণ সভায় অংশ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও দেখা করেছিলেন। যদিও রাষ্ট্রসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে মার্সেলার পুরো সঙ্গে সাধারণ সভায় যোগ দিতে আসা বাকি টিমের করোনা পরীক্ষা করা হয়েছে এবং তা নেগেটিভ এসেছে৷

স্বাস্থ্যমন্ত্রী কুইরোগা ব্রাজিলের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রসংঘের বৈঠক চলাকালীন পুরো সময় তিনি মাস্ক পরেছিলেন। বলসোনারো, একটি ভ্যাকসিন সংশয়বাদী, জাতিসংঘের নিয়ম অমান্য করে যা সমাবেশে উপস্থিত সবাইকে টিকা দিতে বলে। তিনি ভ্যাকসিন না পাওয়ার ব্যাপারে বড়াই করেছেন। যদিও ব্রাজিলের রাষ্ট্রপতি বোলসোনারো করোনা ভ্যাকসিনে বিশ্বাসী নন৷ রাষ্ট্রসংঘের নিয়ম ছিল এই সাদারন সভায় যোগ দিতে গেলে ভ্যাকসিন নিয়ে থাকতে হবে৷ এই নিয়মকে বারবার বিদ্রুপ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট৷

রাষ্ট্রংসঘের সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্রাজিলের রাষ্ট্রপতি বলেন, যে তার সরকার ভ্যাকসিন পাসপোর্ট ব্যবহারকে সমর্থন করেনি। এবং ম্যালেরিয়া বিরোধী হাইড্রোক্সাইক্লোরোকুইনের মতো অপ্রমাণিত ওষুধ দিয়েও ভাইরাসের চিকিৎসার পাশে দাঁড়িয়েছে । তিনি আরও বলেন, করোনার বিরুদ্ধে ব্রাজিলের টিকাকরণ অভিযান সফল হয়েছে এবং যে সকল প্রাপ্তবয়স্করা ভ্যাকসিন চেয়েছিল তাদের নভেম্বরের মধ্যে সম্পূর্ণভাবে টিকা দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+