৫০ শতাংশ জনসংখ্যার সম্পূর্ণ টিকাকরণ সত্ত্বেও আমেরিকায় বাড়ছে করোনা কেস, জেনে নিন কারণ

৫০ শতাংশ জনসংখ্যার সম্পূর্ণ টিকাকরণ সত্ত্বেও আমেরিকায় বাড়ছে করোনা কেস, জেনে নিন কারণ

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার প্রভাব দিন দিন বাড়ছে। শনিবারই আমেরিকায় নিশ্চিত দৈনিক সংক্রমণ এক লক্ষ অতিক্রম করেছে। প্রসঙ্গত, গত বছরের শীতকালে আমেরিকায় শেষবারের মতো তীব্র সংক্রমণ দেখা দেয়। তবে এবারের এই চিত্রের জন্য ডেল্টা ভ্যারিয়ান্ট ও দক্ষিণ আমেরিকায় নিম্ন টিকাকরণের হার দায়ী।

এক লক্ষের বেশি করোনা কেস

এক লক্ষের বেশি করোনা কেস

জন হপকিন্স ইউনিভার্সিটি ও ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারির গোড়ার পর এই প্রথম সাপ্তাহিক কেস অনুযায়ী শুক্রবার পর্যন্ত ৭৫০,০০০ করোনা কেস সনাক্ত হয়েছে। সাপ্তাহিক করোনা কেস প্রায় ১৩৫,০০০ করোনা কেস ফ্লোরিডা থেকে পাওয়া গিয়েছে শুক্রবার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে যদি আরও আমেরিকানরা টিকাকরণ না করান তবে করোনা কেস, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু অনবরত বাড়তে থাকবে। প্রসঙ্গত, দেশজুড়ে ৫০ শতাংশ আমেরিকানদের সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে এবং ৭০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্করা কমপক্ষে একটি ডোজ নিয়েছেন। কিন্তু তাও করোনা কেসের বাড়বাড়ন্ত আমেরিকায়, যা নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

টিকাকরণের হার নিম্নগামী

টিকাকরণের হার নিম্নগামী

শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যে করোনা ভাইরাসের বিরুদ্ধে অর্ধেক মার্কিন নাগরিকদেরই টিকাকরণ হয়ে গিয়েছে, এর অর্থ হল ১৬ কোটি ৫০ লক্ষ মার্কিন নাগরিকদের মডার্না বা ফাইজার ভ্যাকসিনের দু'‌টি ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের একক ডোজ নেওয়া সম্পন্ন হয়ে গিয়েছে। যদিও রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার কিছু কিছু রাজ্যে টিকাকরণের হার যথেষ্ট নিম্ন। ফ্লোরিডা, জর্জিয়া, আলবামা, মিসিপ্পি, উত্তর ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা, টেনেসি এবং কেনটাকিতে ৪১ শতাংশ নতুনভাবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে সিডিসি। তবে মায়ো ক্লিনিক অনুযায়ী, ৩৫ শতাংশের কম বাসিন্দারা সম্পূর্ণভাবে টিকাকরণ করিয়েছেন। তবে জর্জিয়া, টেনেসা ও ক্যারোলিনাস টিকাকরণের হার কম এমন ১৫টি রাজ্যের মধ্যে রয়েছে। ফ্লোরিডাতে দেশের নতুন ২০ শতাংশের বেশি নতুন করোনা কেস ও হাসপাতালে ভর্তি রিপোর্ট পাওয়া গিয়েছে, যা এখানকার জনসংখ্যার তিনগুণ। অনেক গ্রামীণ এলাকায় টিকাকরণের হার ৪০ শতাংশের কম এবং রাজ্যে ৪৯ শতাংশ। শনিবার ফ্লোরিডাতে ২৩,৯০৩টি নতুন করোনা কেস ধরা পড়েছে।

 ডেল্টা ভ্যারিয়ান্ট উদ্বেগ বাড়াচ্ছে

ডেল্টা ভ্যারিয়ান্ট উদ্বেগ বাড়াচ্ছে

আমেরিকায় এক লক্ষের বেশি দৈনিক করোনা কেস ধরা পড়েছে শনিবার, আর প্রাথমিকভাবে এই তীব্র সংক্রমণের পেছনে উচ্চ সংক্রমণযুক্ত ডেল্টা ভ্যারিয়ান্ট রয়েছে। সিডিসির মতে, জুলাইয়ের শেষ ২ সপ্তাহব্যাপী দেশে সব করোনা ভাইরাস কেসের মধ্যে ৮০ থেকে ৮৭ শতাংশ কেসই ছিল ডেল্টা ভ্যারিয়ান্ট এবং জুনের গোড়ার দিকে ডেল্টা ভ্যারিয়ান্ট দেখা গিয়েছিল ৮ থেকে ১৪ শতাংশ। জুনের গোড়ার দিকে সাতদিনের গড়ে এই ভ্যারিয়ান্টের জেরে দৈনিক ১৩,৫০০টি করে কেস সনাক্ত হয়েছে, যা ৩ অগাস্টে গিয়ে পৌঁছেছে ৯২ হাজারে। ডেল্টা ভ্যারিয়ান্টের ওয়েভে অধিকাংশ আমেরিকান শিশুরা আক্রান্ত হয়েছে, যার জেরে অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি ও এক সপ্তাহের মধ্যে স্কুল পুনরায় খোলা নিয়ে তিক্ত রাজনৈতিক ঝগড়া হচ্ছে। চলতি মাসের গোড়ার দিকে সিডিসি জানিয়েছিল যে চিকেন পক্সের মতোই মারাত্মক ডেল্টা ভ্যারিয়ান্ট, খুবই জটিল একটি রোগ, টিকাকরণের পর ব্রেকথ্রো দেখা দিতে পারে, যদিও সেটা বিরল তবে বেশি ঝুঁকি রয়েছে টিকাকরণ যাঁরা নেননি তাঁদের।

মাস্ক পরার নিয়মে ইউ–টার্ন

মাস্ক পরার নিয়মে ইউ–টার্ন

সিডিসি মে মাসে ঘোষণা করেছিল যে সম্পূর্ণ টিকাকরণ যাঁরা গ্রহণ করেছে তাঁদের মাস্ক পরার প্রয়োজন নেই। যদিও জুলাইতে এই নিয়মের পরিবর্তন করা হয়, কারণ করোনা কেস ক্রমশঃ বাড়তে শুরু করে। নতুন নির্দেশিকা অনুযায়ী, সম্পূর্ণ টিকাকরণ হয়েছে এমন মার্কিন নাগরিকদেরও মাস্ক পরে থাকতে হবে আভ্যন্তরীণ উচ্চ কোভিড-১৯ সংক্রমিত এলাকাতে। নতুন নির্দেশিকাতে এও বলা হয় যে উচ্চ-সংক্রমণযুক্ত ডেল্টা ভ্যারিয়ান্ট টিকাকরণ হয়েছে এমন ব্যক্তিদেরকেও আক্রান্ত করার সম্ভাবনা রয়েছে।

 লকডাউনের কোনও পরিকল্পনা নেই

লকডাউনের কোনও পরিকল্পনা নেই

ডেল্টা ভ্যারিয়ান্টের কারণে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে দেখেও মার্কিন যুক্তরাষ্ট্র লকডাউনের পথে আবার হাঁটতে নারাজ। প্রেসিডেন্ট জো বিডেনকে বিজ্ডানীরা পরামর্শ স্বরূপ বলেছেন, '‌আমেরিকার নাগরিকরা কিছু যন্ত্রণা ও ভোগান্তির মধ্যে দিয়ে যাবে ভবিষ্যতে, তবে যথেষ্ট সংখ্যক মানুষের টিকৈকরণ সম্পন্ন হয়েছে, যাতে গত শীতকালের তীব্র সংক্রমণ তাঁরা প্রতিরোধ করতে পারবে। লকডাউনের পথে হাঁটতে হবে বলে আমাদের মনে হয় না।' প্রসঙ্গত, যদিও এই সপ্তাহে বিডেন জানিয়েছিলেন যে ডেল্টা ভ্যারিয়ান্টের তীব্র সংক্রমণ দেখে আমেরিকায় কিছু নতুন নিষেধাজ্ঞা জারি হতে পারে। ‌

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+