বাংলাদেশে নির্বাচনী জয়ে অভিনন্দন, সুসম্পর্ক বজায় রাখার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
বাংলাদেশের জনগণের উদ্দেশে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যাণ্ডেলে এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের সকল ভাইবোন ও নাগরিকদের আগাম রমজান মোবারক জানিয়ে আন্তরিক শুভকামনা জানান।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, বাংলাদেশের সাম্প্রতিক বিপুল জয়ের জন্য তিনি অভিনন্দন জানাচ্ছেন "তারেকভাই", তাঁর দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলিকে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের এই রায়কে সম্মান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে আরও এগিয়ে যাবে।

রমজান মাসের প্রাক্কালে শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সবাই ভালো থাকুন, সুখী থাকুন।" তিনি দুই বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে জানান, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে এটাই তাঁর কামনা।
রাজনৈতিক সীমানা পেরিয়ে এই শুভেচ্ছা বার্তা দুই বাংলার মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক বলেই মনে করছেন বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications