Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ভারতের উচিত ব্রিটিশদের শাসন করা', ব্রিটেন সঙ্কটের মধ্যেই Trevor Noah-এর ভিডিও ভাইরাল

হঠাত করেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা লিজ ট্রেসের। আর এরপরেই সে দেশের রাজনীতিতে রীতিমত ঝড় উঠেছে। গত দেড় মাস আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে শপথ নেন লিজ। মাত্র ৪৫ দিনের মাথাতে পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।

Trevor Noah viral Video on UK Political Crisis: হঠাত করেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা লিজ ট্রেসের। আর এরপরেই সে দেশের রাজনীতিতে রীতিমত ঝড় উঠেছে। গত দেড় মাস আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে শপথ নেন লিজ। মাত্র ৪৫ দিনের মাথাতে পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।

কার্যত ব্রিটেনের ইতিহাসে সবথেকে কম সময়ের জন্যে প্রধানমন্ত্রী হন লিজ। এরপরেই সে দেশে নতুন করে ভোটের দামামা। আগামী সপ্তাহে ফের নির্বাচন হতে পারে বলে জানা যাচ্ছে। আর এই সঙ্কটের মধ্যেই চাঞ্চল্যকর একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

হঠাত ভাইরাল ভিডিও-

হঠাত ভাইরাল ভিডিও-

দক্ষিণ আফ্রিকার বিখ্যাত কৌতুক অভিনেতা ট্রেভর নোয়াহ। তাঁরই একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে হঠাত করে। ট্রেভর নোয়াহকে বিশ্বের অন্যতম বিখ্যাত স্টেন্ডআপ কমেডিয়ান হিসাবে বেছে নেওয়া হয়। তাই একটি পুরানো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে ব্রিটেনের মজা করতে দেখা যাচ্ছে কমেডিয়ানকে। ভিডিওতে ট্রেভর নোয়াহকে বলতে শোনা যাচ্ছে, ভারত একটা সময়ে ব্রিটিশ উপনিবেশ ছিল। তবে ভারতে উপনিবেশ গড়ে ব্রিটেন ফেঁসে গিয়েছিল বলেও দাবি তাঁর। ভাইরাল হওয়া ভিডিওটি ২০১৯ সালের। যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বাইরে আসার চেষ্টা করছিল। তবে ওই ভিডিও আজও সমান ভাবে গুরুত্বপূর্ণ। ভিডিওতে ট্রেভর আরও বলছেন, এই মুহূর্তে ব্রিটেনের মান একেবারে তলানিতে এসে ঠেকেছে। এমনকি এবার ভারতের উচিত ব্রিটিশদের শাসন করা। এমনটাই বলতে শোনা যাচ্ছে তাঁকে।

ব্রিটেনের মজা করতে দেখা যাচ্ছে-

ব্রিটেনের মজা করতে দেখা যাচ্ছে-

ভাইরাল হওয়া পুরানো ওই ভিডিওতে ট্রেভর নোয়াহকে বলতে শোনা যাচ্ছে, এই মুহূর্তে ব্রিটেনের যা অবস্থা তাতে পুরানো কোনও উপনিবেশের মধ্যে একটি দেশকে এগিয়ে আসা প্রয়োজন। এমনকি ব্রিটেনকেও উপনিবেশ বানিয়ে নেওয়া উচিৎ বলে দাবি। যেমন ভারতের ইংল্যান্ডে ঘাঁটি গেড়ে বলা উচিৎ, দেখুন আমাদের এটা করতে একদম ইচ্ছা করছে না। কিন্ত্য সরকার কীভাবে চালাতে হয় সে ব্যাপারে কোনও জ্ঞান নেই। এই বিষয়গুলি আমাদের ঠিক করার প্রয়োজন। ফলে ভারতের উচিৎ এই মুহূর্তে ব্রিটেনকে তাঁদের উপনিবেশ বানিয়ে নেওয়া।

মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে

মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পুরানো ভিডিওটি। ব্যাপক ভাবে শেয়ারও হচ্ছে নতুন করে। শুধু তাই নয়, ওই ভিডিওটি শেয়ার করে অনেকেই ব্রিটেনের মজা করছেন। বলে রাখা প্রয়োজন, ব্যাপক আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে সে দেশ। সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। এমনকি মূল্যবৃদ্ধি ইস্যুতে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি সামলেতে লিজ একাধিক অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়। কিন্ত্য তা মোটেই কার্যকর হয়নি। বরং ঘরে-বাইরে ক্ষোভ বেড়েছে মানুষের মধ্যে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+