হোলিকে কেন্দ্র করে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ! আহত বেশ কয়েকজন হিন্দু ছাত্র, ভাইরাল ভিডিও
হোলিকে কেন্দ্র করে পাকিস্তানের সংঘর্ষ। তবে হোলি যে হিন্দুদের উৎসব নয়, রঙের উৎসব, ভালবাসার উৎসব তা স্মরণ করেছেন অনেকে।
পাকিস্তানে হোলি উদযাপনে বাধা দেওয়ার অভিযোগ। লাহোরে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে রঙের উৎসব হোলি পালনে বাধা দেয় কট্টরপন্থী ইসলামিক ছাত্র সংগঠনের সদস্যরা। এর জেরে হওয়া সংঘর্ষে আহত হয়েছেন, সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কমপক্ষে ১৫ জন ছাত্র।

হোলি পালনে বাধা
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার ঘটনাটি ঘটে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে। সেই সময় কমপক্ষে ৩০ জন সংখ্যালঘু হিন্দু ছাত্র হোলি উদযাপনের জন্য সমবেত হয়েছিলেন। ছাত্ররা আইন কলেজের লনে জড়ো হওয়ার পরেই ইসলামি জমিয়ত তুলবার কর্মীরা হোলি পালনে বাধা দেয়। সেই সময় সংঘর্ষ শুরু হয়ে যায়। এই সংঘর্ষে কমপক্ষে ১৫ জন হিন্দু ছাত্র আহত হয়েছেন বলে দাবি করেছেন কাশিফ রোহি নামে এক ছাত্র।

রক্ষীদের হাতেও মার
আহত ছাত্ররা দাবি করেছেন, তাঁরা কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আগেই অনুমতি নিয়েছিলেন। অন্যদিকে হামলায় আহত হওয়া ক্ষেত কুমার নামে এক ছাত্র জানিয়েছেন, ইসলামি জমিয়ত তুলবার হামলার প্রতিবাদ করে উপাচার্যের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেলে নিরাপত্তারক্ষীরা মারধর করে। দুটি বিষয় নিয়েই আক্রান্ক ছাত্ররা পুলিশের কাছে এফআইআর দায়ের করতে গেলেও, তা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন আক্রান্ত ছাত্ররা।

অভিযোগ অস্বীকার
অন্যদিকে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইসলামি জমিয়ত তুলবারর এক মুখপাত্র বলেছেন, এই ঘটনায় তাদের কোনও সদস্য জড়িত নয়। হামলাকারীরা তাদের সংগঠনের কেউ নয় বলে দাবি ইসলামি জমিয়ত তুলবার। তাদের আরও দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আইন কলেজের লনে হোলি উদযাপনের কোনও অনুমতি দেয়নি। তাদের পাল্টা দাবি, কলেজে তাদের সংগঠন কোরান পাঠের আয়োজন করেছিল।
তারা আরও বলেছে, যদি কোনও ঘেরা জায়গায় হোলি উদযাপন করা হত, তাহলে কোনও সমস্যা তৈরি হত না। তবে উপচার্য পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বহলে জানা গিয়েছে।
|
নিন্দার ঝড়
তবে এই ঘটনার নিন্দা করে একটি ভিডিও শেয়ার করেছেন, সিন্ধ ফ্রিডম মুভমেন্টের প্রতিষ্ঠাতা বলে দাবি করা জাফর সাহিত। তিনি বর্তমান পাকিস্তানকে ইসলামপন্থী পাকিস্তান বলে আক্রমণ করেছেন। তিনি আরও বলেছেন, আল্লাহ আকবর এবং বন্দুক থেকে গুলিও চালানো হয়েছে। তিনি বলেছেন, হোলি সাংস্কৃতিক অনুষ্ঠান, ভালবাসার উৎসব। কিন্তু পাকিস্তান ইসলামের আদর্শে তৈরি একটি রাষ্ট্র।
তবে পাকিস্তানে এই ধরনের ঘটনা প্রথম নয়। বর্তমানে সেখানে প্রবল আর্থিক সংকটের মধ্যেও জঙ্গি কার্যকলাপ অব্যাহত। অব্যাহত রয়েছে ধর্ম পালনে বাধা দেওয়ার মতো ঘটনাও।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications