কয়লা খনি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপন সংঘর্ষ! মৃত ১৬, আহত বহু মানুষ

এক অশান্তি থামতে না থামতেই আরও এক অশান্তির খবর সামনে এল পাকিস্তানে। কয়লা খনি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপকন সংঘর্ষ! আর সেই সংঘর্ষের ঘটনায় পাকিস্তানে মৃত্যু হল ১৬ জনের। সোমবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায়। ঘটনার পরেই পাক পুলিশের বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। নতুন করে যাতে সংঘাত না ঘটে সেজন্যে সতর্ক প্রশাসন।

পাকিস্তানের সানিখেল ও ঝাড়ঘুন খেল নামে দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল অনেকদিন ধরেই। কয়লা খনির সীমা নির্দেশ করতে গিয়েই বিপত্তি ঘটে। পাকিস্তানের কোহাট জেলার পেশোয়ার থেকে ৩৫ কিলোমিটার দূরে রয়েছে দারা আদম খেক এলাকা। সেখানেই এই অশান্তির সূত্রপাত।

পাকিস্তান

প্রথমে দু পক্ষের লোকজন একে অপরের ওপর চড়াও হয়। অশান্তি বাড়লে শুরু হয় মারধর। গোলাগুলিও চলে। দু পক্ষেরই বহু মানুয আহত হন। তাদের পাকিস্তানের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই অশান্তির ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের।

এই ঘটনার পরেই পাকিস্তানের দাড়া আদমখেল থানাতে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় সানিখেল ও ঝাড়ঘুন খেল নামে দুই আদিবাসী গোষ্ঠীর বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঘটনার পরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। নিয়ন্ত্রণে গোটা পরিস্থিতি। পুলিশ জানিয়েছে, সানিখেল এবং ঝাড়ঘুন খেল নামে দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘাত দীর্ঘদিনের। নতুন করে যা ভয়ঙ্কর আকার নিয়েছে বলে দাবি স্থানীয় পুলিশের।

কয়লা খনি

ইমরান খান ইস্যুতে একেবারে উত্তাল পাকিস্তান। গত কয়েকদিন ধরেই ইমরানের সমর্থনে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন কয়েক হাজার মানুষ। পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি-বাস। এমনকি রাস্তা আটকেও চলে বিক্ষোভ। যদিও পালটা ইমরানের বিরোধীরা জামিনের বিরোধীতা করে বিক্ষোভ দেখাচ্ছেন। যা নিয়ে উত্তাল পাকিস্তান। আর এর মধ্যেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পাক সরকার এই ঘটনার উপরে নজর রাখছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+