প্যাংগং এলাকায় আরও জাঁকিয়ে বসল চিন, লাদাখ সীমান্তে ৫জি নেটওয়ার্কের জাল বিস্তার ড্রাগনদের

লাদাখের গালওয়ানে চিন এবং ভারতের সংঘর্ষের পর থেকেই দুই দেশের মধ্যে তৈরি হয়েছে একটা যুদ্ধকালীন পরিস্থিতি। চিনা আগ্রাসন নীতির জেরে কার্যত তলানিতে গিয়ে পৌঁছেছে ভারত-চিন কূটনৈতিক সম্পর্ক। এই অবস্থায় দুই পক্ষই আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে এর মাঝেও চিনা সেনা নিজেদের আসলরং দেখাতে প্রস্তুত।

 ৫জি নেটওয়ার্কের বিস্তার ঘটাচ্ছে চিন

৫জি নেটওয়ার্কের বিস্তার ঘটাচ্ছে চিন

জানা গিয়েছে, লাদাখ সীমান্ত বরাবর এলাকায় চিন ৫জি নেটওয়ার্কের বিস্তার ঘটাচ্ছে যা ভারতের জন্যে চিন্তার বিষয়। তাছাড়া প্যাংগং এলাকা জুড়ে বিভিন্ন পরিকাঠামোগত নির্মাণ জারি রেখেছে চিন। এদিকে চিনের পাল্টা হিসাবে লাদাখে নতুন সড়ক তৈরি করছে ভারত৷ মানালি থেকে লেহ পর্যন্ত হচ্ছে এই নতুন রাস্তা।

নয়া সড়কপথ তৈরি করছে ভারতও

নয়া সড়কপথ তৈরি করছে ভারতও

শত্রু শিবিরের নজর এড়িয়ে সীমান্তে সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করতেই এই সড়কপথ তৈরি হচ্ছে৷ আর এই রাস্তার জেরে চিন্তার রেখা চিন ও পাকিস্তানের কপালে। হিমাচলের দারচা হয়ে এটি লেহ থেকে ৩৫ কিলোমিটার দূরে নিমুকে সংযোগ করবে এই রাস্তা। এই রাস্তার নেটওয়ার্কের মধ্যে ৯.০২ কিলোমিটার দীর্ঘ অটল টানেল যাবে রোহটাংলা পাস দিয়ে।

দফায় দফায় অশান্তির সৃষ্টি লাদাখে

দফায় দফায় অশান্তির সৃষ্টি লাদাখে

১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। এরপর থেকেই দফায় দফায় অশান্তির সৃষ্টি হয় ভারত-চিন সীমান্তে। সম্প্রতি দুই দেশের সেনা আধিকারিকদের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গালওয়ান থেকে সেনা সরিয়ে নেয় লাল সেনা। তবে মঙ্গলবার হোতানের উপগ্রহ চিত্রটি সামনে আসার পর ফের একবাবর উদ্বেগ বাড়ছে সীমান্তে।

নাছোড়বান্দা চিন এখনও অবস্থান করছে প্যাংগংয়ে

নাছোড়বান্দা চিন এখনও অবস্থান করছে প্যাংগংয়ে

হটস্প্রিং থেকে সরে গেলেও নাছোড়বান্দা চিন এখনও অবস্থান করছে প্যাংগংয়ে। লাদাখের প্যাংগং হ্রদের কাছে গ্রিন টপের উপর থেকে চিনা সেনা দখলদারি সরাতে না চাওয়াতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে চিনের। প্যাংগং সোতে চিনা সেনারা ফিঙ্গার ৫ এ ফিরে এসেছিল, তবে তারা এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে আঙুলের ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও।

চিন মনে দাবি, 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত তাদের

চিন মনে দাবি, 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত তাদের

টহলদারী সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চিনের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ভারত বিশ্বাস করে 'ফিঙ্গার ১' থেকে 'ফিঙ্গার ৮' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদের এবং চিন মনে করে যে 'ফিঙ্গার ৮' থেকে 'ফিঙ্গার ৪' পর্যন্ত টহল দেওয়ার অধিকার রয়েছে তাদেরই। ১৫ জুন, এই 'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। 'ফিঙ্গার ৪'-এ এই জন্যেই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছিল চিন, যাতে ভারতীয় সেনারা আর 'ফিঙ্গার ৮' এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+