Bangladesh-China: ঢাকাকে নিয়ে বড় প্ল্যান বেজিংয়ের! ভালো সেজে চিনের রাষ্ট্রদূতের দাবি, 'বাংলাদেশের মানুষই সব'
Bangladesh-China: বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চিন। সে দেশের মাটিতে যে সরকারই ক্ষমতায় থাকুন, তাদের সঙ্গে চিন কাজ করবে। এমনটাই জানিয়েছেন চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সম্প্রতি বাংলাদেশে 'ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ' শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই যোগ দিয়ে এমনটা বলেন চিনের রাষ্ট্রদূত। তাঁর কথায়, 'বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু এবং অংশীদার চিন।
বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থার যেকোনও পরিবর্তনে আমাদের নীতি একই রকম থাকে। ফলে এ দেশে যারাই সরকারে থাকুক, চিন তাদের অংশীদার হিসেবে কাজ করবে।' সামনেই চিন সফরে যাবেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তার আগে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এহেন (Bangladesh-China) বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ওই অনুষ্ঠানে যোগ দিয়ে চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, 'আমরা নির্দিষ্ট কোনও দল বা অংশীদারকে কেন্দ্র করে নীতি গ্রহণ করি না। আমরা বিশ্বাস করি, আমাদের সহযোগিতা বাংলাদেশ ও চিনের সব জনগণের মঙ্গলের জন্য।' শুধু তাই নয়। বাংলাদেশ ইস্যুতে চিন কোন নীতি বিশ্বাস করে তাও জানান ইয়াও। তাঁর কথায়, 'চিনের নীতি হচ্ছে বাংলাদেশের পছন্দকে মেনে নেওয়া এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি সহায়তা দিচ্ছি। আমরা আশা করি প্রধান উপদেষ্টার নেতৃত্বে এবং সব রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাদেশ সব ধরনের সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।'
এই প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ব্যাখ্যাও করেছেন। তাঁর কথায়, চিন এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে সে দেশের মানুষ কি চায় তা খুবই গুরুত্বপূর্ণ। এবং সে বিষয়টিকেই চিন গুরুত্ব দিতে চায়। ইয়াও ওয়েন জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ এবং চিনের মধ্যে ৫৮টি ফ্লাইট চলাচল করছে। ওই সব ফ্লাইটে ১১ হাজার যাত্রী যেতে পারে।
চিনের সরকার দুই দেশের মধ্যে যাত্রী পরিষেবা যাতে আরও বাড়ানো সম্ভব হয় সেই লক্ষ্যেই কাজ করছে বলেও দাবি। এছাড়াও একাধিক একাধিক ইস্যুতে দুই দেশ যৌথ ভাবে কাজ করছে বলেও দাবি চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। আর এহেন বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে বড় বদল এসেছে। পাকিস্তান এবং চিনের প্রভাব বাড়ছে। ইতিমধ্যে দুই দেশের রাষ্ট্রদূত আলাদা আলাদা ভাবে বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং ইউনূসের সঙ্গে বৈঠকও সেরেছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications