চট্টগ্রাম থেকে বিমান চালাবে চিন, শুরু প্রস্তুতি! নোংরা খেলা ইউনূসের, বাংলাদেশেও হোক অভিযান, উঠছে দাবি
India-Bangladesh: ভারত এবং পাকিস্তানের মধ্যে বাড়ছে উত্তেজনা! ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছে ভারতেরই তিন বাহিনী অর্থাৎ স্থল, এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় রাতের ঘুম উড়েছে পাকিস্তানের। একদিকে যখন যুদ্ধের প্রস্তুতি সেই সময় বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা শুরু করছে বেজিং। জানা যাচ্ছে, চট্টগ্রাম থেকে চিনের কুনমিং পর্যন্ত শুরু হবে বিমান পরিষেবা।
প্রাথমিকভাবে কার্গো বিমান পরিষেবা চালু হলেও ধীরে ধীরে দুই দেশের মধ্যে ছোট বিমান চালানোর পরিকল্পনা বেজিংয়ের। যা ভারতের জন্য আগামীদিনে যথেষ্ট চিন্তার কারণ হতে পারে বলে দাবি করছেন সামরিক বিশ্লেষকরা। যদিও বাংলাদেশের দাবি, এই বিমান পরিষেবা চালু হলে বাংলাদেশের সঙ্গে চিনের সম্পর্কের নতুন দ্বার খুলবে। সেইসঙ্গে খুলবে বাণিজ্যের নতুন দুয়ার সামনে আসবে বলেও আশা সে দেশের।

আর এই সংক্রান্ত প্রস্তুতি শুরু হতেই শাহ আমানত বিমানবন্দরের পরিকাঠামো উন্নতির কাজ করা হচ্ছে। একই সঙ্গে বন্দরের আধিকারিকরা দফায় দফায্য বৈঠক করচেন বলেও জানা যাচ্ছে। এই সংক্রান্ত সবুজ সঙ্কেত মিললেই কার্গো বিমান পরিষেবা শুরু হয়৬এ যাবে বলে দাবি সে দেশের আধিকারিকদের। শাহ আমানত বিমানবন্দর সূত্রকে উদ্ধত করে বাংলাদেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি কার্গো বিমান চালানোর উদ্যোগ নিয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস।
সে দেশের শীর্ষ আধিকারিকদের দাবি, চিন সরাসরি বিমান চালালে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে জোয়ার আসবে। সে দেশের সঙ্গে সরাসরি ব্যবসা আরও বাড়বে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই চিনে যান বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। একদিকে সে দেশের ব্যাবসায়ীদের সঙ্গে কথা বলেন অন্যদিকে চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গেও আলোচনা হয় তাঁর। যেখানে বাংলাদেশের মাটিতে চিনের বিনিয়োগকারীদের আহ্বান জানান ইউনুস। একই সঙ্গে চিনকে বিমানঘাঁটি তৈরি করার আহ্বানও জানান।
সেই অনুযায়ী লালমনিরহাট জেলায় বিমানঘাঁটি তৈরি পরিকল্পনা লালচিনের। ইতিমধ্যে এই সংক্রান্ত অনুমতি বেজিং ইউনূস সরকার দিয়েছে বলেই খবর। তাৎপর্যপূর্ণ ভাবে যে লালমনিরহাট জেলায় বিমানঘাঁটি তৈরির সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে তা ভারতের চিকেন নেক ঘেঁষা। ফলে তা অনেকই চিন্তার বিষয়ে ভারতের জন্য। আর এর মধ্যেই চট্টগ্রাম থেকে বিমান পরিষেবা চিন চালু করলে চাপ ভারতের জন্য আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications