China Earthquake: দুলছে গোটা বাড়ি, ভেঙে পড়ছে দেওয়াল! 'all-out' অপারেশনের নির্দেশ চিনের প্রেসিডেন্টের

China Earthquake: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন। এখনও পর্যন্ত ভয়াবহ এই কম্পনে ১১১ জনের মৃত্যু হয়েছে। তবে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এই অবস্থায় প্রেসিডেন্ট জিংপিং (President Xi) 'all-out' অপারেশনের নির্দেশ দিয়েছেন। মানুষের জীবন বাঁচাতে এবং দ্রুত উদ্ধারকাজ করতে সেনাবাহিনী এবং চিনের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ঝাঁপিয়ে পড়ার কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট।

অন্যদিকে জিংপিং সরকারের জরুরি বিভাগের তরফেও ওষুধ সহ সমস্ত কিছু নিয়ে সে দেশের বিভিন্ন দফতরকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ জারি করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১২ টার সময় প্রবল কম্পন (China Earthquake) অনুভূত হয়।

China Earthquake

চিনের গানসু এবং কিংহাই প্রদেশ একেবারে কেঁপে (China Earthquake) ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২ ছিল বলে জানা গিয়েছে। প্রায় কয়েক সেকেন্ড স্থায়ী হয় কম্পন (China Earthquake)। আর তাতেই কার্যত শশ্মানের চেহারা নিয়েছে চিনের এই দুই প্রদেশ। ভেঙ্গে পড়ে একের পর এক বহুতল। যেখানে বহু মানুষ আটকে পড়ে আছে বলে আশঙ্কা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কিংহাই প্রদেশ ৯ জনের মৃত্যু হয়েছে। ১২৪ জনেরও বেশি মানুষ আহত। চিনের গানসু প্রদেশ সবথেকে বেশি ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানেও ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতের দু শতাধিক ছাড়িয়ে গিয়েছে বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। পুরো বিষয়টি চিনের রাষ্ট্রপতি জি জিংপিং নজরে রেখেছে বলে দাবি চিনের সংবাদমাধ্যমের।

শুধু তাই নয়, ভূমিকম্প (China Earthquake) সংক্রান্ত একাধিক নির্দেশ ইতিমধ্যেই তিনি জারি করেছেন বলে দাবি করা হয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন, নিরাপদে উদ্ধারের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে বলে দাবি। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল। যেখানে স্পষ্ট ধরা পড়েছে আতঙ্কের ছবি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কম্পনের মুহূর্তে (China Earthquake) প্রাণ বাঁচাতে মানুষজন ছুটে বেড়াচ্ছেন।

কেউ নিরাপদ আশ্রয়ে গিয়ে বাঁচার চেষ্টা করছেন। অন্যদিকে ধ্বংসস্তূপের ছবি এবং ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে একের পর এক বাড়ি ভেঙ্গে আছে। ফেটে গিয়েছে রাস্তাও। কার্যত শিউরে ওঠার মতো সেই ভিডিও। যদিও ভাইরাল হওয়া ভিডিও'য়ের সত্যতা জাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+