হু–এর রিপোর্টের আগেই করোনা ভাইরাসের প্রকৃত উৎস নিয়ে রূপরেখা পেশ চিনের
করোনা ভাইরাসের প্রকৃত উৎস নিয়ে রূপরেখা পেশ চিনের
করোনা ভাইরাসের প্রকৃত উৎস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দীর্ঘ–প্রতীক্ষিত প্রত্যাশিত রিপোর্টের আগেই শুক্রবার চিন সরকার কূটনৈতিকবিদদের কাছে নিজেদের চলমান গবেষণার রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টে এই বিষয় সংক্রান্ত দৃষ্টিভঙ্গী তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যা কূটনৈতিকভাবে যুক্ত হয়ে পড়েছে। অন্যদিকে, চিনের প্রভাব ও এই অনুসন্ধানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা এবং বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা সমালোচকদের নিন্দা করেছে চিন।

স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে চিন
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইয়াং তাও বলেন, 'খোলামেলা ও স্বচ্ছতা দেখানোই লক্ষ্য ছিল আমাদের। চিন খুব স্বচ্ছতার সঙ্গে মহামারির সঙ্গে লড়ছে এবং এতে গোপন রাখার কোনও বিষয় নেই।' ২০১৯ সালের শেষের দিকে চিনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। মধ্য চিনের শহর উহানে এ বছরের গোড়ার দিকে হু-এর বিশেষজ্ঞরা পরিদর্শনে আসেন, কিন্তু তারপর থেকেই অনবরত রিপোর্ট দিতে দেরি করছেন তাঁরা। চিনের সঙ্গেই বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করছেন এবং উভয় পক্ষই চূড়ান্ত রিপোর্টের সঙ্গে একমত। তবে এটা স্পষ্ট নয় কবে এই রিপোর্ট প্রকাশ্যে আসবে।

চারটে সম্ভাব্য উপায়
চিনের দলের এক সদস্য ও চিনের সিডিসিপির ডেপুটি ডিরেক্টর ফেং জিজিয়ান জানিয়েছেন যে বিশেষজ্ঞরা উহান থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার চারটি সম্ভাব্য উপায় পরীক্ষা করে দেখেছেন।

বাদুড় থেকে সংক্রমণ
চারটে সম্ভাব্য উপায়ের মধ্যে প্রথম সম্ভাব্য উপায় বাদুড় থেকে করোনা ভাইরাস অন্তর্বতী স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ে, যা সংক্রমণ ঘটায় মানুষের মধ্যে। বরফে জমা খাবার ও উহানের ল্যাব খতিয়ে দেখা হয়েছে। গবেষকদের মতে, দু'টি প্রাণীর মাধ্যমে করোনা ভাইরাস মানুষের মধ্যে সংক্রমণ ঘটাচ্ছে। ল্যাব থেকে ভাইরাস ছড়িয়ে পড়েছে এ ধরনের তথ্যের হদিশ পাওয়া যায়নি। চিনের বিদেশ মন্ত্রকের এই মন্তব্য সিসিটিভিতে সম্প্রচার হয়, যেখানে যোগ দিয়েছিল ৫০টি দেশ সহ আরব ও আফ্রিকা।

হু–এর রিপোর্ট প্রকাশ হতে দেরি
বিদেশ মন্ত্রক সাংবাদিকদের জানান যে বিশেষজ্ঞরা এখনও এই রিপোর্টের বিষয়বস্তু এবং অনুবাদ নিয়ে আলোচনা করছেন এবং এটি কবে প্রকাশ হবে তা জানা নেই। অন্যদিকে জেনেভাতে শুক্রবার হু-এর পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় ৪০০ পাতার রিপোর্ট চূড়ান্ত হয়েছে এবং সত্য যাচাই ও অনুবাদের কাজ চলছে। হু বিশেষজ্ঞ পিটান বেন এমবার্ক বলেন, 'আমি আশা করছি কিছুদিনের মধ্যেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং আমরা তা প্রকাশ্যে নিয়ে আসতে সফল হব।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications