'আমাদেরও জমি আছে', কাশ্মীরের ভাগাভাগি নিয়ে ফের অসন্তোষ প্রকাশ প্রতিবেশী চিনের

জম্মু ও কাশ্মীরের পৃথকীকরণে আপত্তি জানাল চিন। জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার ভারতীয় সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আজ এক বিবৃতি প্রকাশ করে বেজিং।

জম্মু ও কাশ্মীরের পৃথকীকরণে ফের আপত্তি জানাল প্রতিবেশী চিন। জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার ভারতীয় সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আজ এক বিবৃতি প্রকাশ করে বেজিং। চিনের দাবি, ভারতের পৃথকীকরণ করা এলাকার মধ্যে রয়েছে তাদের জমিও।

এর আগেও জম্মু ও কাশ্মীরের পৃথকীকরণে আপত্তি জানিয়েছিল চিন

এর আগেও জম্মু ও কাশ্মীরের পৃথকীকরণে আপত্তি জানিয়েছিল চিন

এর আগেও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার কেন্দ্রের সিদ্ধান্তকে সীমান্তবর্তী সার্বভৌমত্ব বিরোধী বলে আখ্যা দিয়েছিল চিন। এর জেরে সীমান্তে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকছে বলে একটি বিবৃতিও প্রকাশ করেছিল চিনের বিদেশমন্ত্রক। এরপর অগাস্টের দ্বিতীয় সপ্তাহে কৈলাস-মানস সরোবর যাত্রার জন্য কয়েকজন ভারতীয়র ভিসার আবেদন বাতিল করে দিয়েছিল ভারতে চিনের দূতাবাস।

এই বিষয়ে চিনের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছিল ভারত

এই বিষয়ে চিনের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছিল ভারত

সেই সময় চিনের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "ভারত যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না, সেরকমই আশা করে যে অন্য কোনও দেশও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না।"

পৃথকীকরণের বিষয়ে ভারতের পাশে সৌদি ও শ্রীলঙ্কা

পৃথকীকরণের বিষয়ে ভারতের পাশে সৌদি ও শ্রীলঙ্কা

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার ও লাদাখের পৃথকীকরণ নিয়ে পাকিস্তান ও চিন শুরু থেকে বিবৃতি জারি করে বিশয়টির বিরোধিতা করলেও বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বলে আখ্যা দিয়েছে সৌদি আরব ও শ্রীলঙ্কা। আন্তর্জাতিক স্তরে ভারতকে এই বিষয়ে চাপে ফেলতে পাকিস্তান রাষ্ট্রসংঘে গেলেও সেখানে মুখ পুড়েছিল তাদের।

আজ কার্যকর করা হল জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল

আজ কার্যকর করা হল জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল

৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। পাশাপাশি জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ করার মাধ্যমে লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪তম জন্মবার্ষিকীতে সেই সিদ্ধান্ত কার্যকর করা হল। সকালে লেহতে লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথগ্রহণ করেন। শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের প্রথম এল-জি হিসেবে শপথ নেন জিসি মুর্মু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+