China praises PM Modi: চিনের মুখে ভারত স্তুতি! মোদীর বিদেশনীতির প্রশংসায় পঞ্চমুখ গ্লোবাল টাইমস
China praises PM Modi: চিনের মুখে ভারত স্তুতি! এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ সে দেশের সংবাদমাধ্যম। চিনের জিংপিং সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস। আর সেই সংবাদমাধ্যমেই ভারতের প্রশংসা করে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। আর সেখানে ভারতের অর্থনীতি থেকে বিদেশ নীতির প্রশংসা করা হয়েছে।
কার্যত স্ট্রেটেজিক ভাবে ভারত ক্রমশ উন্নয়ন ঘটিয়ে চলেছে বলেও উল্লেখ চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে (China praises PM Modi)। আর এটাই মোদী সরকারের কূটনৈতিক জয় বলছেন বিশ্লেষকরা।

সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির সাউথ এশিয়ান স্টাডিজের দায়িত্বে থাকা ঝাং জিয়াডং গ্লোবাল টাইমসে (Global Times) ওই পোস্ট এডিট লেখেন। আর সেখানে গত চার বছরে ভারতের উল্লেখযোগ্য বেশ কয়েকটি কৃতিত্বের কথা (China praises PM Modi) তুলে ধরেছেন। যার মধ্যে মজবুত অর্থ ব্যবস্থা, বিদেশ নীতি, সুশাসনের উল্লেখ করেছেন।
একই সঙ্গে চিনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গির প্রসঙ্গও ঝাং জিয়াডং তাঁর প্রতিবেদনে তুলে ধরছেন। শুধু তাই নয়, ভারত এবং চিনের বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরেছেন। ঝাং জিয়াডং চিনের সংবাদমাধ্যমে লিখছেন, বাণিজ্যিক ক্ষেত্রে আগে ভারত চিনের (China praises PM Modi) পদক্ষেপের দিকে বিশেষ গুরুত্ব দিতেন।
কিন্তু এখন ভারত রফতানির উপর বেশি নজর দিচ্ছে। আর্থিক এবং সামাজিক ব্যবস্থা মজবুত করার সঙ্গেই স্ট্রেটেজিক ভাবেও ভারত অনেক বেশি মজবুত হয়ে গিয়েছে বলেও দাবি চিনের সংবাদমাধ্যমে। পূর্ণ শক্তিতে ভারত এগিয়ে যাচ্ছে বলেও তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিদেশনীতি নিয়ে ভারত এগোচ্ছে তারও প্রশংসা করা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, চিনের গালওয়ান সংঘাতের পর থেকেই ভারত এবং চিনের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে। কার্যত সীমান্তে সম্মুখ সমরে চলে আসে দুই দেশের সেনা। যা ভারত এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও তলানিতে নামিয়ে আনে।
পরিস্থিতি এমন জায়গায় পইছয় যে বিশ্বের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট জিংপিং হাত পর্যন্ত মেলান না। সেখানে দাঁড়িয়ে চিনের সরকার নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমসে এভাবে ভারতের স্তুতি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications