Canada: কানাডার নির্বাচনে নাক গলাতে পারে ভারত! আজব দাবি অটোয়ার, সন্দেহের তালিকায় চিন-পাকিস্তানও

Canada: কানাডার সাধারণ নির্বাচনে নাকি নাক গলাতে পারে ভারত ও চিন। সোমবার এমনই দাবি করল কানাডার গুপ্তচর সংস্থা। আগামী ২৮ এপ্রিল কানাডায় সাধারণ নির্বাচন হতে চলেছে। আর তাতেই ভারত ও চিনের পাশাপাশি প্রভাব খাটাতে পারে পাকিস্তান ও রাশিয়াও। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এমনই আশঙ্কা করছে অটোয়া।

কানাডার গুপ্তচর সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস)-এর দাবি আসন্ন এপ্রিলের নির্বাচনে প্রভাব খাটাতে পারে ভারত-সহ একাধিক দেশ। নয়াদিল্লির সঙ্গে অটোয়ার সম্পর্ক এমনিতেই তলানিতে ঠেকেছে। কানাডায় ভারত বিরোধী কার্যকলাপ ও খালিস্তানি সমর্থকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি সেদেশের প্রশাসন। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে খুনেও ভারতের উপর দোষ চাপিয়েছে কানাডা। এই আবহেই এবার তাদের দাবি, ভারত নাকি তাদের দেশের নির্বাচনে নাক গলাতে পারে।

india canada

যদিও কানাডার এই দাবি ভিত্তিহীন বলে নস্যাৎ করেছে ভারত। একইভাবে কানাডার দাবিতে কোনওপ্রকার মান্যতা দেয়নি চিনও। সিএসআইএসের ডেপুটি ডিরেক্টর ভেনেসা লয়েডের দাবি, কানাডার শত্রুপক্ষের দেশগুলি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সাধারণ নির্বাচনে নাক গলাতে চাইছে। স্বাভাবিকভাবেই লয়েডের এই দাবি ঘিরে এশিয়ার দেশগুলির সঙ্গে কানাডার কূটনৈতিক টানাপোড়েন যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। যদিও কানাডার এই দাবিতে আমল দিতে নারাজ ভারত-সহ বাকি দেশগুলি।

Take a Poll

বিরোধী রাষ্ট্রগুলির বিরুদ্ধে লয়েড আরও বলেন, "কানাডার নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়ায় এআই টুল ব্যবহার করে সবচেয়ে বেশি যে দেশটি প্রভাব খাটাতে পারে, তা হল চিন। এছাড়াও ভারত সরকারেরও অভিসন্ধি রয়েছে কানাডার নির্বাচনে নাক গলানোর। কানাডার বিভিন্ন সম্প্রদায়কে প্রভাবিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে ভারত।" যদিও এই অভিযোগ নতুন নয়। ২০১৯ ও ২০২১ সালে কানাডা একই অভিযোগ করেছিল। শেষে তদন্ত করে দেখা যায় কানাডার নির্বাচনে এরকম কোনও হস্তক্ষেপ ভারত বা অন্য কোনও দেশই করেনি।

কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অতলে পৌঁছেছে। খালিস্তানি ইস্যু থেকে শুরু করে কানাডায় ভারত বিরোধী জিগির ও ট্রুডো প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে বারবার সতর্ক করেছে নয়াদিল্লি। দুই তরফের একাধিক কূটনীতিককে সরানো হয়েছে। এরই মাঝে নতুন করে ফের আজব দাবি কানাডার। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি নির্বাচন ডেকেছেন। ট্রাম্পের হুঁশিয়ারি নজরে রেখে কানাডায় তাঁর সমর্থনে বিপুল জনাদেশের আহ্বান জানিয়েছেন কার্নি। ২৮ এপ্রিল সেইমতো হবে নির্বাচন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+