আবারও... একই কায়দায় এবার ঋণের ফাঁদে বাংলাদেশকে জড়াচ্ছে চিন! বাংলাদেশিদের চিকিৎসায় বড় প্ল্যান বেজিংয়ের
China-Bangladesh: চিনের ঋণের জালে ফাঁসতে চলেছে বাংলাদেশ! অগ্রাধিকারমূলক ক্রেতা-ঋণ এবং সরকারি রেয়াত-ঋণ নামের দুই ধরনের ঋণ বাংলাদেশ নেয় চিনের কাছ থেকে। এই লোন মেটানোর জন্য ২০ বছর সসময় দেওয়া হয়েছে সে দেশকে। সুদের হার ২-৩ শতাংশ। যদিও এই লোন মেটানোর জন্য আরও বাংলাদেশকে সময় দিতে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করেছে বেজিং।
এমনকি সুদের হার যাতে কমানো হয় তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। আর এই ভাবেই বাংলাদেশকে দীর্ঘমেয়াদে লোনের জালে বাংলাদেশকে জড়াতে চিন (China-Bangladesh) বড় প্ল্যান করেছে বলেই খবর। শুধু তাই নয়, প্রত্যেক বছর কয়েক লাখ মানুষ কলকাতা কিংবা ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে আসেন।

সেখানেও চিন থাবা বসাচ্ছে। সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশিদের চিকিৎসার জন্য চিনের কুনমিংয়ে তিন-চারটি উন্নত হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর তা নাকি ঢাকার অনুরোধেই চিন এহেন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের কথায়, এক্ষেত্রে বাংলাদেশিদের অনেক টাকা খরচ করতে হবে। এতে আগামীদিনে চিকিৎসা করানোটাই কঠিন হতে পারে।
মঙ্গলবার বেজিং সফরে থাকা বাংলাদেশের উপদেষ্টা তৌহিদ হোসেন চিনের বিদেশমন্ত্রী, কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী ও চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিআইডিসিএ) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে একাধিক বিষয় উঠে আসে। সেখানেই বাংলাদেশের নেওয়া দুই ধরনের ঋণের সুদের হার ২-৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার এবং ঋণ পরিশোধের মেয়াদ ২০ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করার বিষয়ে বিবেচনা করার জন্য অনুরোধ করেন।
এছাড়াও বাংলাদেশের একাধিক সেক্টরে চিনের বিনিয়োগের বিষয়ে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা এবং চিনের বিদেশমন্ত্রীর বিস্তারিত আলোচনা হয়েছে বলেই খবর। সে দেশের প্রকাশীত খবর অনুযায়ী, বাংলাদেশে মেট্রো রেল এবং সাউদার্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ প্রকল্পে বিনিয়োগ নিয়েও আলোচনা করেছে। সিআইডিসিএ চেয়ারম্যান উল্লেখ করেছেন-চিন ভবিষ্যতে বাংলাদেশে আরও বড় প্রকল্প বিবেচনা করতে পারে, যার কিছু অংশ অনুদান হিসেবে দেওয়া হবে।
এর ফলে ঋণের গড় সুদের হার কমবে বলে দাবি চিনা আধিকারিকরা। এই বিষয়ে চিনের বিশ্লেষকরা বলছেন, এর মধ্যেও লুকিয়ে আছে বেজিংয়ের বড় ছক। আর তাতে অন্তবর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনূস পা দিলেই বিপদ বাড়বে বলে আশঙ্কা (China-Bangladesh) ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications