China Virus Outbreak: চিনে ভাইরাসের প্রাদুর্ভাব! ৫ বছর পর ফিরছে করোনার স্মৃতি? জানুন সত্যতা

China Virus Outbreak: কোভিড অতিমারীর পাঁচ বছর পর ফের নতুন ভাইরাসের (new virus) চোখরাঙানি চিনে। ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে ভাইরাস। করোনার (Coronavirus) স্মৃতি উসকে চিনের হাসপাতালে রোগীদের ভিড়। শ্মশানেও সারি সারি লাশ এসে জমছে বলে দাবি সূত্রের। সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই বিভিন্ন ভিডিও উঠে এসেছে। যদিও সেইসব ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। চিনের প্রশাসন ও আন্তর্জাতিক মিডিয়াতে যদিও এনিয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি (HMPV), মাইকোপ্লাজমা, নিউমোনিয়া ও কোভিড ১৯ (Covid 19 virus) ভাইরাসের প্রাদুর্ভাব একসঙ্গে দেখা দিয়েছে চিনে। অসমর্থিত সূত্রে এও খবর, ইতিমধ্যেই নাকি জরুরি অবস্থা ঘোষণা করেছে চিন। যদিও এরকম কিছুই হয়নি বলে দাবি অপর একটি এক্স পোস্টে। এইচএমপিভি ভাইরাসের উপসর্গ ফ্লু-এর মতোই। কোভিডের মতোই উপসর্গ দেখা যায় এর ক্ষেত্রে।

china

কোভিড ১৯ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে বলা হয়েছে, একাধিক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে চিন জুড়ে। নিউমোনিয়ার জেরে বিশেষত শিশু হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়ে। যদিও সেই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের এক রিপোর্টে দাবি, নিউমোনিয়ার বাড়বাড়ন্ত নিয়ে সতর্ক চিনের রোগ নিয়ামক প্রশাসন। রোগের উৎস এখনও জানা যায়নি বলে দাবি করেছে তারা।

শীতে শ্বাসজনিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে চিনে। তবে এথেকেই সতর্ক না হলে বিপদ রয়েছে। করোনা থেকে শিক্ষা নিয়ে এবারে আগেভাগেই প্রস্তুত বলে জানিয়েছে চিনের প্রশাসন। পাঁচ বছর আগে যথাযথ প্রস্তুতি না থাকাতেই নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। যদিও এবারে আগেভাগেই পরীক্ষাগার গুলি থেকে তথ্য সংগ্রহ ও যথাযথ পরিকাঠামোর ব্যবস্থা করে রাখা হয়েছে বলে জানিয়েছে চিনের প্রশাসন।

১৪ বছর বয়সী বা তার কম বয়সের শিশুদের মধ্যে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। উত্তর চিনে মূলত এই ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। ঠান্ডা লাগার মতোই উপসর্গ হলেও রোগীদের চট করে অ্যান্টিভাইরাল ওষুধ না খাওয়ারই পরামর্শ দিয়েছেন সংহাই হাসপাতালের শ্বাসজনিত রোগের বিশেষজ্ঞের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+