'অন্তত ১০ বার উড়েছে আমেরিকার গুপ্তচর বেলুন', চিনের দাবি উড়িয়ে দিল পেন্টাগন

গুপ্তচর বেলুন ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যে হাতে আসা চিনের বেলুনটিকে পরীক্ষা করছে আমেরিকা। আর এর মধ্যেই বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ কমিউনিস্ট এই দেশটির।

আমেরিকার আকাশে চিনা গুপ্তচর বিমান! আর তা দেখার পর থেকেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে চিনকে সরাসরি দায়ী করেছে বাইডেন প্রশাসন। যদিও চিনের তরফে চরবৃদ্ধির অভিযোগ অস্বীকার করা হয়েছে। আর এর মধ্যেই আমেরিকার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বেজিংয়ের।

সে দেশের দাবি, ২০২২ সালের জানুয়ারি মাস থেকে চিনের আকাশে মার্কিন গুপ্তচর বেলুন দেখা গিয়েছে। একবার নত, অন্তত ১০ বার এমন বেলুনের সন্ধান চিন পেয়েছে বলে বিস্ফোরক দাবি। যদিও হোয়াইট হাউসের তরফে চিনের এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আমেরিকার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

আমেরিকার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

চিনের বিদেশমন্ত্রকের দাবি, কোনও একটি বেলুনের অন্য কোনও দেশে চলে যাওয়া স্বাভাবিক একটা ব্যাপার। বিষয়টিকে নিয়ে এত বিতর্কের কিছু নেই বলে দাবি সে দেশের বিদেশমন্ত্রকের। আর এরপরেই বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, গত বছর থেকে এখনও পর্যন্ত ১০ টি মার্কিন বেলুন চিনের আকাশসীম পেরিয়েছে। কিন্তু আমরা বিষয়টিকে নিয়ে তেমন উত্তেজিত হয়নি বলেও দাবি ওই মুখপাত্রের। বলে রাখা প্রয়োজন, এর আগে আমেরিকার আকাশসীমায় ঢুকে পড়া বেলুনটিকে আবহাওয়া সংক্রান্ত বেলুন বলে দাবি করে চিন।

আমেরিকার বিরুদ্ধে পালটা চরবৃদ্ধির অভিযোগ

আমেরিকার বিরুদ্ধে পালটা চরবৃদ্ধির অভিযোগ

তবে আমেরিকার বিরুদ্ধে পালটা চরবৃদ্ধির অভিযোগ তুলে চিন বলে, আমেরিকা এমন বেলুন নিজেরা পাঠায়। আর তা বলতে গিয়ে ওই মুখপাত্রের দাবি, ২০২২ থেকে এখনও পর্যন্ত ১০ বার আমেরিকার বেলুন চিনের উপর দিয়ে উড়ে গিয়েছে। যদি আমরা সেই বেলুনকে গুলি করে ধ্বংস করে দিতাম? কিন্তু আমাদের সরকার এই বিষয়ে কিছুই বলেনি বলে দাবি কমিউনিস্ট চিনের। ফলে বিষয়টিকে নিয়ে অতিরঞ্জিত করার কিছুই নেই বলে দাবি সে দেশের।

সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে পেন্টাগন।

সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে পেন্টাগন।

যদিও বেজিংয়ের এহেন দাবি সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে পেন্টাগন। তাঁদের পালটা দাবি, এমন বেলুন তাঁরা কখনও ওড়ায়নি। বলে রাখা প্রয়োজন, আমেরিকায় চিনা স্পাই বেলুন নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। আমেরিকার পরমাণু গবেষণা কেন্দ্রের উপরে উড়তে দেখা গিয়েছিল চিনা বেলুনকে। পরে মার্কিন প্রেসিজেন্ট জো বাইডেনের নির্দেশে সেই চিনা বেলুন গুলি করে নামানো হয়। তারপরে আবার কানাডায় শনিবার দেখা গিয়েছিল রহস্যজনক উড়ন্ত বস্তু। তাকে গুলি করে নামায় মার্কিন সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+