কুখ্যাত জঙ্গিকে নিষিদ্ধ করতে চায় ভারত! তাতেও বাধ সেধেছে 'ষড়যন্ত্রী' চিন
জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের অন্যতম সদস্য তথা জঙ্গি নেতা মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ আজহারকে নিষিদ্ধ ঘোষণায় করতে তৎপর ভারত। আর তাতেও বাধ সাধছে চিন। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অধীনে নিষিদ্ধ ঘোষণা করার আর্জি জানিয়েছে
জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের অন্যতম সদস্য তথা জঙ্গি নেতা মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ আজহারকে নিষিদ্ধ ঘোষণায় করতে তৎপর ভারত। আর তাতেও বাধ সাধছে চিন। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অধীনে নিষিদ্ধ ঘোষণা করার আর্জি জানিয়েছে ভারত। ভারতকে সমর্থন করেছে আমেরিকাও।

কিন্তু সেটা যাতে সম্ভব না হয়, তার ব্য়বস্থা করেছে চিন। নিরাপত্তা পরিষদের ১৪ টি সদস্য দেশ রাজি হলেও, বেঁকে বসেছে একমাত্র চিন। প্রস্তাব এনেছিল ভারতই। আর সমর্থন জানিয়েছিল আমেরিকা। নিরাপত্তা পরিষদে মোট ১৫ টি দেশ রয়েছে। প্রত্যেকের সমর্থন থাকলে তবেই নিষিদ্ধ ঘোষণা করা সম্ভব।
মঙ্গলবার চিনের এই আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। তাঁর দাবি, উপযুক্ত প্রমাণ সহ এই প্রস্তাব এনেছে ভারত। যাঁকে নিয়ে এই প্রস্তাব, তিনি বিশ্বের অন্যতম কুখ্যাত জঙ্গি। তাঁর দাবি, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্যাংশন কমিটি রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে। নাম না করে চিনের দ্বিচারিতা নিয়েও সরব হয়েছেন তিনি।
নিরাপত্তা পরিষদের স্যাংশন কমিটিতে ওই জঙ্গির নাম তালিকাভুক্ত করার আর্জি জানানো হয়েছিল। তাতে বাধা দেয় চিন। এ দিন নিরাপত্তা পরিষদে বিশ্বের সুরক্ষা ও শান্তি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রুচিরা কম্বোজ দাবি করেন, স্যাংশন কমিটির তালিকাভুক্ত করার প্রক্রিয়া আরও স্বচ্ছ হওয়া জরুরি। কোনও কারণ ছাড়া বাধা দেওয়ার ঘটনা বন্ধ হোক।
জঙ্গিদের ওই তালিকাভুক্ত করার ক্ষেত্রে চিনের বাধা দেওয়ার ঘটনা এই প্রথম ঘটেনি। এর আগে গত জুন মাসে লস্কর-ই-তইবা প্রধান আব্দুল রহমান মাক্কিকেও নিষিদ্ধ করতে চেয়েছিল ভারত। সেবারও সমর্থন মিলেছিল আমেরিকার। কিন্তু চিন তা হতে দেয়নি।
২০০৮ মুম্বই হামলার অন্য়তম অভিযুক্ত হওয়া সত্ত্বেও মাক্কিকে তালিকাভুক্ত হতে দেয়নি চিন।
অনেকদিন ধরেই রাষ্ট্রসঙ্ঘের নিষিদ্ধ তালিকায় রয়েছে জয়েশ-ই-মহম্মদ। আল কায়েদা ও তালিবানের সঙ্গে যোগ থাকার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল জয়েশকে। সেই সংগঠনেরই ডেপুটি চিফ এই আব্দুল রউফ।












Click it and Unblock the Notifications