বাল্টিমোরে জাহাজের ধাক্কায় ভাঙল ব্রিজ! শ্রীলঙ্কাগামী কার্গো শিপের ভারতীয় সংযোগ প্রকাশ্যে
মঙ্গলবার ভোরে আমেরিকার বাল্টিমোর ফ্রান্সিস স্কট কী ব্রিজের সঙ্গে একটি বড় কার্গো শিপের ধাক্কা লাগে। এর পরেই ব্রিজের একটা বড় অংশ প্যাটাপস্কো নদীতে ভেঙে পড়ে। জাহাজটি যাচ্ছিল শ্রীলঙ্কার কলম্বোয়। তবে এর ভারতীয় সংযোগও মিলেছে। এদিনের দুর্ঘটনার কারণ কিংবা কত জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
ডালি নামের ওই জাহাজে সিঙ্গাপুরের পতাকা লাগানো ছিল। জাহাজটি গ্রেস ওশান প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকানাধীন বলে জানা গিয়েছে। স্থানীয় সময় আনুমানিক রাত দেড়টায় বাল্টিমোর ফ্রান্সিস স্কট কী ব্রিজের একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে জাহাজটির। সেই সময় জাহাজে দুইজন পাইলট ছিলেন। সিনার্জি মেরিন গ্রুপের দেওয়া তথ্য অনুসারে জাহাজে থাকা ২২ ক্রু সদস্যের সবাই ভারতীয়। কারও আহত হওয়ার কোনও খবর নেই। ওই জাহাজ জলে তলিয়ে যাওয়ায় কোনও দূষণও হয়নি।

ডালি নামের ওই জাহাজের ধারণ ক্ষমতা ১০ হাজার টিইইউ এবং অনবোর্ড ইউনিট ৪৬৭৯ টিইইউ। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। ডালি নামের ওই জাহাজের তরফে ইনসিডেন্ট রেসপন্স সার্ভিস চালু করা হয়েছে। জাহাজের মালিক ও ব্যবস্থাপকরা একটি অনুমোদিত পরিকল্পনার অধীনে আমেরিকার ফেডারেল ও সরকারি সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করছেন।
তবে মারস্কের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বাল্টিমোরে এদিন যে ঘটনা ঘটেছে. তাতে তারা আতঙ্কিত। এদিন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের সঙ্গে তারা রয়েছেন বলে জানানো হয়েছে মারস্কের তরফে। মারস্ক গ্রাহকদের মাল পরিবহণ করলেও, জাহাজে তাদের কোনও ক্রু ছিল না।
মারস্কের তরফে বলা হয়েছে, এদিনের দুর্ঘটনার পরে তারা সরকারি কর্তৃপক্ষ এবং সিনার্জি দ্বারা পরিচালিত তদন্তগুলির ওপরে নজর রাখছে। বিষয়টি নিয়ে গ্রাহকদের জানাতে তারা চেষ্টার খামতি রাখবে না বলে জানিয়েছে ওই সংস্থা।
বাল্টিমোর ফ্রান্সিস স্কট কী ব্রিজটি তৈরি করা হয়েছিল ১৯৭৭ সালে। যা আমেরিকার জাতীয় সঙ্গীত রচনাকারী ফ্রান্সিস স্কটকে উৎসর্গ করা হয়েছিল। অন্যদিকে পণ্যবাহী জাহাজটির দৈর্ঘ্য ৯৪৮ ফুট বলে জানা গিয়েছে। ব্রিজের সঙ্গে ধাক্কা লাগার পরে জাহাজটিও জলে ডুবে যায়। দুর্ঘটনার পরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ব্রিজের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে জাহাজটিতে আগুন ধরে যাচ্ছে এবং ব্রিজের একটা অংশ নদীর জলে তলিয়ে যাচ্ছে। দুর্ঘটনার পরে ব্রিজের সব লেন বন্ধ করে যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications