Canada Hindu Mandir Attack: কানাডায় ভারত বিরোধী কার্যকলাপ, হিন্দুদের ওপর হামলা! তীব্র নিন্দা ভারতের
Canada Hindu Mandir Attack: কানাডার মন্দিরে হামলার ঘটনায় কড়া বার্তা দিল ভারত। ঘটনাকে যে মোটেই ভালো চোখে দেখা হচ্ছে না তাও বুঝিয়ে দেওয়া হল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মন্দিরে হামলার ভিডিও। এমনকি ভক্তদেরও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড়।
প্রশ্নের মুখে কানাডায় হিন্দু সম্প্রদায়ের (Canada Hindu Mandir Attack) মানুষের সুরক্ষা। ঘটনার সন্মগে জড়িত খালিস্তানি সমর্থকরা। এই অবস্থায় কানাডার ভারতীয় হাই কমিশনের (Indian High Commission in Canada) তরফে কড়া একটি বিবৃতি জারি করা হয়েছে।

কমিশনের দাবি, কানাডার ব্রাম্পটনে হিন্দু মহাসভা মন্দিরে হামলার ঘটনা খুবই নিন্দাজনক। এমনকি মন্দিরের বাইরে ভারত বিরোধী কার্যকলাপ নজরে এসেছে। যা খুবই উদ্বেগজনক বলে বিবৃতিতে উল্লেখ ভারতীয় হাই কমিশনের (Indian consulate)। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতির কথা ভেবে কানাডাকে আগেই নিরাপত্তা বাড়ানোর আবেদন জানানো হয়। এই ঘটনার পর আরও একবার নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে।
পাশাপাশি কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই অবস্থায় কানাডার বুকে খালিস্তানি বাড়বাড়ন্ত রুখতে জাস্টিন ট্রুডো সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর সবার। বিদেশমন্ত্রকের তরফেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানা যাচ্ছে।
যদিও ইতিমধ্যে ঘটনার তীব্র জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় কার্যত ধর্মনিরপেক্ষতার বার্তাও দেওয়া হয়েছে। ট্রুডো লিখছেন, '' হিন্দু সভামন্দিরে হামলার ঘটনা একেবারেই কাম্য নয়। দেশে প্রত্যেক কানাডিয়ান স্বাধীনভাবে এবং নিরাপদে তার বিশ্বাস নিয়ে থাকার অধিকার আছে''
ঘটনার পরেই ইতিমধ্যে কানাডা পুলিশ প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। ভাইরাল ভিডিও দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এই ঘটনার পর তীব্র আতঙ্কে সে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সাংসদ চন্দ্র আচার্য। তাঁর কথায়, কানাডায় খালিস্তানি চরমপন্থীরা সমস্ত রেখা অতিক্রম করে গিয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে একেবারে মন্দিরে ঢুকে হামলার ঘটনা ঘটছে। খালিস্তানি ইস্যুতে এখন থেকেই পদক্ষেপের আর্জি চন্দ্রের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
বলে রাখা প্রয়োজন, খালিস্তানি ইস্যুতে ভারত কানাডার সম্পর্ক একেবারে তলানিতে চলে গিয়েছে। এই ঘটনা দু'দেশের সম্পর্ককে আরও প্রভাবিত করবে বলেই আশঙ্কা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications