সৌদি আরব: বোটক্স ব্যবহারের দায়ে 'সৌন্দর্য প্রতিযোগিতা' থেকে বাদ পড়লো ৪০টি উট
সৌদি আরবে ঐতিহ্যবাহী উটের সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হয়েছে ৪০টিরও বেশি উটকে। অভিযোগ উঠেছে যে এদের সৌন্দর্য বর্ধনের জন্য বোটক্স ইনজেকশন এবং অন্যান কসমেটিক পন্থা ব্যবহার করা হয়েছিল।
বাদশাহ আবদুল আজিজ উট উৎসবের অন্যতম আকর্ষণ হচ্ছে এই প্রতিযোগিতা। এখানে বিজয়ীদের যে পুরস্কার দেয়া হয় - তার অর্থমূল্য মোট ছয় কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সমতুল্য।
লম্বা ও ঝুলে-পড়া ঠোঁট, বড় নাক এবং সুগঠিত পশ্চাদ্দেশ হচ্ছে উটের সৌন্দর্যের প্রধান মাপকাঠি।
এই প্রতিযোগিতায় আসা উটদের সৌন্দর্য-বর্ধনের জন্য যেন কোন কৃত্রিম উপায় অবলম্বন করা না হয় - তা নিশ্চিত করতে এবার বিচারকরা এমন সব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন, যা আগে দেখা যায়নি, জানাচ্ছে রাষ্ট্রীয় সৌদি প্রেস এজেন্সি।
এবারের সব 'প্রতিযোগীদের' একটি বড় হলঘরে সমবেত করা হয়, এবং সেখানে বিশেষজ্ঞরা তাদের বাহ্যিক রূপ এবং হাঁটাচলা পরীক্ষা করেন।
এর পর এক্স-রে এবং ত্রিমাত্রিক আল্ট্রাসাউন্ড যন্ত্র দিয়ে তাদের মাথা, ঘাড় ও দেহের মধ্য অংশকে স্ক্যান করা হয়। এসব নমুনাকে জেনেটিক পরীক্ষাসহ আরো নানা পরীক্ষা করা হয়।
সম্পর্কিত আরো খবর:
- ১০ হাজার উট মেরে ফেলবে অস্ট্রেলিয়া
- সৌদি আরব থেকে এবার কাতারের উট-ভেড়া বহিস্কার
- হাজার কোটি টাকা ব্যয়ে ভবিষ্যতের শহর বানাচ্ছে সৌদি আরব
প্রতিযোগিতার একটি বিভাগে ২৭টি উটকে তাদের দেহের কিছু অংশ কৃত্রিমভাবে লম্বা করার জন্য প্রতিযোগিতার অযোগ্য ঘোষণা করা হয়, আর ১৬টি উটকে বাদ দেয়া হয় ইনজেকশন দেবার কারণে।
প্রতিযোগিতার আয়োজক ক্যামেল ক্লাব বলছে, এধরনের প্রতারণা ঠেকানোর জন্য কড়া শাস্তি নিশ্চিত করা হবে।
ক্লাব এ প্রসঙ্গে বর্ণনা দেয় - কীভাবে উটের সৌন্দর্যবর্ধনে অসাধুতার আশ্রয় নেয়া হয়।
এ জন্য উটের ঠোঁট, নাক ও চোয়ালে বোটক্স ইনজেকশন দেয়া, ঠোঁট ও নাক বড় দেখানোর জন্য কোলাজেন ভরে দেয়া, এমনকি পেশীর বৃদ্ধির জন্য হরমোন ইনজেকশন দেয়া হয় বলেও জানিয়েছে ক্লাবটি।
তা ছাতা রাবার ব্যান্ড ব্যবহার করে উটের দেহের রক্ত চলাচল কমিয়ে দেয়া হয় যাতে শরীরের কোন কোন অংশ বড় দেখা যায়।
বোটক্স (বটুলিনাম টক্সিন) হচ্ছে একধরনের রাসায়নিক পদার্থ যা মানুষের মুখের বলিরেখা বা ত্বক কুঁচকে যাওয়া সারাতে ইনজেকশন হিসেবে ব্যবহার করা হয়।
একটি প্রাণী অধিকার গ্রুপ পেটা এশিয়ার ভাইস প্রেসিডেন্ট জেসন বেকার এ প্রতিযোগিতাকে এক নিষ্ঠুর প্রহসন বলে বর্ণনা করেন।
তিনি সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান যেন তারা প্রাণীদের নিপীড়ন করা হয় এমন যে কোন ইভেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেন।
'কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল' পৃথিবীর বৃহত্তম উট উৎসব এবং এটি অনুষ্ঠিত হয় ৪০ দিন ধরে।
এতে এবার যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্সসহ বিভিন্ন দেশের প্রায় ৩৩,০০০ উট মালিক অংশ নিচ্ছেন।
রাজধানী রিয়াদের ১০০ কিলোমিটার উত্তর পূর্বে ৩২ বর্গকিলোমিটার জায়গা জুড়ে এই উৎসব হচ্ছে।
এতে দৈনিক প্রায় এক লক্ষ পর্যটক আসবে বলে মনে করা হচ্ছে।
বিবিসি বাংলায় আরো খবর:
- ইভ্যালি মামলায় তাহসান-মিথিলা-শবনম আসামী, 'যেকোন সময়ে গ্রেফতার'
- স্বাধীনতার ৫০ বছরে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি কেমন দাঁড়িয়েছে?
- স্থায়ী ঠিকানা না থাকলে কি চাকরী থেকে বঞ্চিত করা যায়?
- পুতিন-বাইডেন বৈঠকঃ ইউক্রেন নিয়ে কী হবে এখন?
- ইউক্রেনের ডনবাস এলাকার যুদ্ধ পরিস্থিতি 'গণহত্যা'র মত: পুতিন
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?













Click it and Unblock the Notifications