Calamity: বিধ্বংসী ঝড়ের পর ধেয়ে এল সুনামি, নিমেষে বদলে গেল লিবিয়ার মানচিত্র
বিধ্বংসী ঝড়ের পর ভয়াবহ বন্যা গ্রাস করেছিল লিবিয়াকে। সুনামির মতো ধেয়ে এসেছিল জলস্রোত। আর তার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে লিবিয়া। যেদিকে দু'চোখ যায় সেদিকেই ধ্বংসের ছবি। নিমেষে লিবিয়ার ডারনা পরিণত হয়েছে ভুতুড়ে শহরে।
এই ঝড় আর তারপর সুনামিক মতো ধেয়ে আসা বন্যা কার্যত বদলে দিয়েছে লিবিয়ার মানচিত্রকে ডারনা শহরের ২৫ শতাংশ এলাকায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ডারনা শহরে চারিদিকে শুধু লাশের সারি। মৃত্যু ছাড়িয়েছে ৫ হাজার। নিখোঁজ বহু। আশঙ্কা করা হচ্ছে ২০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটতে পারে এই প্রাকৃতিক দুর্যোগে।

লিবিয়ার এই ডারনা শহরেই গত ৪ সেপ্টেম্বর আছড়ে পড়েছিল বিধ্বংসী ঝড় ড্যানিয়েল। তারপরই দুর্যোগ রূপ নেয় বন্যায়। সুনামির মতো ধেয়ে আসে স্রোত। তা নিমেষে ভাসিয়ে নিয়ে য়ায় লিবিয়ার ডারনা শহরকে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বহুতলগুলি। বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।
লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওথমান আবদুজলিল বলেন, ডারনা ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। ডারনা শহরে কর্দমাক্ত স্রোতে বাড়ির পাশাপাশি ভেসে গিয়েছে যানবাহনও। বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের যোগাযোগ ব্যবস্থা। দেশরে অন্যান্য অংশের সহ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এই পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতিও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে নিমেষে।
বরাত জোরে যাঁরা বেঁচে গিয়েছেন, তাঁরা জানিয়েছেন ভয়াবহ সেই মুহূর্তের কথা। প্রায় ১০ ফুট উচ্চতার স্রোত সব ভাসিয়ে নিয়ে চলে গিয়েছিল। ঘরবাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। ভেসে গিয়েছলি যানবাহন। এই পরিস্থিতিতে বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত লিবিয়ার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গোটা বিশ্ব।
বিভিন্ন দেশ উদ্ধারকারী দল পাঠিয়েছে। এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে বহু মানুষ। তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন দেশ ও বিদেশের উদ্ধারকারীরা। তুরস্ক থেকে শুরু কররে ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্নভাবে। এমনই ভয়াবহ ছিল এই ঝড় ও বন্যা যে, শহরের এক চতুর্থাংশ নিশ্চিহ্ন হয়ে যায়।
লিবিয়ার মানচিত্রকেই বদলে দিয়েছে এই দুর্যোগ। লিবিয়ার সুনামি-রূপ বন্যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে। কীভাবে সুনামি গ্রাস করে নিয়েছে ডারনা শহরকে, তা দেখলেই বুক ছ্যাঁৎ করে উঠবে। ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় আল-বায়দা, আল-মার্জ, তোবরুক, বাতাহ-র মতো একাধিক শহর। আর সবথেকে বেশি ক্ষতি হয় ডারনার। এই শহরের ২৫ শতাংশ নিশ্চিহ্ন হয়ে যায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications