ভয়াবহ বাস দুর্ঘটনাতে মর্মান্তিক মৃত্যু ৪৫ জনের, গুরুতর আহত বহু মানুষ

ভয়াবহ বাস দুর্ঘটনাতে মর্মান্তিক মৃত্যু ৪৫ জনের, গুরুতর আহত বহু মানুষ

ভয়াবহ বাস দুর্ঘটনা বুলগেরিয়াতে। বিশ্বের অন্যতম ছোট্ট শহর এটি। সেখানেই বাসে বিধ্বংসী (Bus Fire in Bulgaria) আগুন লাগার ঘটনা। আর সেই ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৪৫ জনের। মৃতদের মধ্যে বেশ কয়েকজন বাচ্চা আছে বলেও খবর। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সম্পূর্ণভাবে ঝলসে গিয়েছে আহতদের শরীরের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

ভয়াবহ বাস দুর্ঘটনাতে মর্মান্তিক মৃত্যু ৪৫ জনের, গুরুতর আহত বহু মানুষ

কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এই মুহূর্তে মৃতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ভয়ঙ্কর আগুনে শরীর এতটাই ঝলসে গিয়েছে যে পরিচয় জানা কষ্টকর হয়ে পড়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই দুর্ঘটনাতে ম্যাসোডোনিয়ার একাধিক ব্যক্তি থাকতে পারেন।

উত্তর মেসিডোনিয়া (North Macedonian plates) থেকে রাজধানী সোফিয়া যাচ্ছিল বাসটি। ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক। এমনটাই স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার ভোরের দিকে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ার দিকে যাওয়ার সময়ে হাইওয়ের উপর এই দুর্ঘটনাটি ঘটে। ভয়াবহ এই ঘটনার পরেই সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায় বাসটি। শুধু তাই নয়, দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো হয়। শুধু তাই নয়, বাস থেকে উদ্ধার করা হয় জাত্রীদের। কিন্তু ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে।

ঘটনার পরেই পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয় হাইওয়ে। হঠাত এই ঘটনার পরে যদিও তিব্র যানজট তৈরি হয় ওই হাইওয়েতে। জানা যাচ্ছে, স্থানীয় পুলিশ প্রশাসন বাসটিকে পরীক্ষা করে দেখছেন। কীভাবে এই ঘটনা তা খতয়ে দেখা হচ্ছে। তবে সাধারণ ঘটনা হিসাবেই দেখা হলেও নাশকতার ঘটনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে ঘটনার পরেই বুলগেরিয়ার প্রধানমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছন। কীভাবে এই ঘটনা তা প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে জানার চেষ্টা করেন। পাশাপাশি বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+