British PM: দীপাবলির পার্টিতে মদ-মাংস! ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনের অনুষ্ঠান ঘিরে ক্ষুব্ধ হিন্দুদের একাংশ
Britain Diwali Party Contro: দীপাবলির অনুষ্ঠানে মদ ও মাংস (Meat and Alcohol) পরিবেশনের অভিযোগ। বিতর্কে জড়ালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার (Keir Starmer)। লন্ডনের ১০নং, ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রতিবারের মতোই দীপাবলির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে মদ ও মাংস পরিবেশন করার অভিযোগ তুলে আপত্তি জানিয়েছে ব্রিটেনের হিন্দু সম্প্রদায়ের একাংশ।
দীপাবলি (Diwali Party) উপলক্ষ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনে (PM Residence) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ঐতিহ্য মেনে দীপাবলিতে প্রদীপ জ্বালানো হয়। এরপর কুচিপুরি নৃত্য পরিবেশনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্ত বিতর্ক দানা বাঁধে নৈশভোজ ঘিরে। নৈশভোজে মদ ও মাংস পরিবেশনের অভিযোগ ওঠে।

দীপাবলির নৈশভোজের মেনু দেখে হতচকিত হয়ে যান আমন্ত্রিত হিন্দুদের একাংশ। ভেড়ার মাংসের কাবাব, বিয়ার ও মদ রাখা হয়েছে মেনুতে। এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সূনক (Rishi Sunak)। তখনও ঘটা করেই দীপাবলির অনুষ্ঠান আয়োজন হত। তবে সেই অনুষ্ঠানে মাংস বা মদ রাখা হত বলে দাবি।
দীপাবলিতে সাধারণত নিরামিষ খাবার খান হিন্দু ধর্মাবলম্বীদের একাংশ। কিন্তু আচমকাই প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজে মদ ও মাংসের আয়োজন করায় প্রধানমন্ত্রীর দফতরকেই দায়ী করেছেন ব্রিটিশ হিন্দু নেতা সতীশ কে শর্মা। কেন অনুষ্ঠানের আগে থেকে যোগাযোগ করা হল না, সেই প্রশ্নও তুলেছেন এই নেতা। এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে সরব হয়েছেন তিনি।
'The complete lack of sensitivity and simple consultation, at any level, is of great concern. If accidental, it's still disappointing. @SeemaMalhotra1 ?
— Pt Satish K Sharma MBCS FRSA FRAS (@thebritishhindu) November 10, 2024
If deliberate @UKLabour and @10DowningStreet team have again sent a message to the British Hindu community'. @Keir_Starmer may… https://t.co/GxCcXrfYr7 pic.twitter.com/czzDQfv5jq
ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, "চরম অসতর্কতা থেকে এই কাজ হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকদের সংবেদনশীলতার অভাব রয়েছে। গত ১৪ বছরে ১০, ডাউনিং স্ট্রিটে মাংস ও মদ ছাড়াই পালিত হয়েছে দীপাবলি। এবারের অনুষ্ঠানে কেন মদ ও মাংসকে মেনুতে ঠাঁই দেওয়া হল, তা নিয়ে আমি হতাশ ও হতবাক। এমন অবহেলাপূর্ণ মনোভাব নিরাশাজনক।"
গোটা ঘটনা নিছকই ভুল করে হয়েছে নাকি ইচ্ছাকৃত ঘটনা হয়েছে, তা জানতে চেয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করার আর্জি জানিয়েছেন সতীশ। গোটা ঘটনায় হিন্দু সম্প্রদায়ের কাছে খুবই ভুল বার্তা পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।
এনিয়ে সরব হয় ব্রিটেনে বসবাসকারী হিন্দু ও ভারতীয়দের সংগঠন ইনসাইট ইউকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা বলেন, দীপাবলির মতো পবিত্র অনুষ্ঠানে মদ ও মাংস এনে অমঙ্গল ঘটানো হয়েছে। পোস্টে কটাক্ষের সুরে তারা লেখেব, "ব্রিটেনের প্রধানমন্ত্রী ধর্মীয় ভাবাবেগ সম্পর্কে না জেনে থাকলে আমরা এব্যাপারে তাঁকে প্রয়োজনে পরামর্শ দিতে পারি।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications