মাত্র তিন মিনিটেই জুড়বে ভাঙা হাড়, চিনা গবেষকদের উদ্ভাবনে হইচই চিকিৎসা জগতে
অস্থি চিকিৎসায় (অর্থোপেডিক) যুগান্তকারী পরিবর্তন আনতে পারে এমন একটি উদ্ভাবন সামনে নিয়ে এসেছেন চিনা গবেষকরা। তাঁরা এমন একটি মেডিক্যাল গ্লু (আঠা) তৈরি করেছেন, যা মাত্র তিন মিনিটের মধ্যে ভাঙা, চূর্ণবিচূর্ণ হওয়া হাড় জোড়া লাগাতে সক্ষম।
গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, ঝেজিয়াং প্রদেশের একদল গবেষক গত ১০ সেপ্টেম্বর "বোন-০২" নামের এই আঠা সামনে আনেন। এটি অস্ত্রোপচারের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে আশা করা হচ্ছে।

চিনা হাসপাতালের সহযোগী প্রধান অর্থোপেডিক সার্জন এবং এই গবেষণার অন্যতম লিন জিয়ানফেং জানান, এই আঠা তৈরির অনুপ্রেরণা এসেছে ঝিনুক থেকে। তিনি দেখেছেন কীভাবে ঝিনুক জলের নিচে কোনও বস্তুর সঙ্গে শক্তভাবে লেগে থাকে। তা থেকেই এই ভাবনা মাথায় আসে।
এই পর্যবেক্ষণ থেকে অনুপ্রাণিত হয়ে তাঁরা এমন একটি আঠা তৈরি করেছেন, যা রক্তের মধ্যেও দুই থেকে তিন মিনিটের মধ্যে হাড়কে সঠিকভাবে জোড়া লাগাতে পারে, যেখানে অন্য ট্র্যাডিশনাল আঠাগুলি সাধারণত ফেল করে।
ধাতব ইমপ্ল্যান্টের বিপরীতে, হাড় সেরে ওঠার সঙ্গে সঙ্গে এই আঠা শরীরে প্রাকৃতিকভাবে শোষিত হয়ে যায়, ফলে দ্বিতীয়বার অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। এটি রোগীর জন্য কম কষ্টদায়ক এবং সাশ্রয়ী।
এখন পর্যন্ত, "বোন-০২" ১৫০ জনেরও বেশি রোগীর উপর পরীক্ষা করা হয়েছে এবং ল্যাব ফলাফলগুলি নিরাপত্তা ও শক্তির দিক থেকে আশাব্যঞ্জক ফল সামনে এনেছে। একটি পরীক্ষায় দেখা গিয়েছে, যে প্রক্রিয়াগুলিতে সাধারণত স্টিলের প্লেট এবং স্ক্রু লাগত, সেগুলি এই আঠার সাহায্যে তিন মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, আঠা দিয়ে জোড়া লাগানো হাড়গুলি ৪০০ পাউন্ডের বেশি শক্তি সইতে পারবে। এই গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে এই যুগান্তকারী আঠা একদিন প্রচলিত ধাতব ইমপ্ল্যান্টের জায়গা নিতে চলেছে।
একইসঙ্গে এটি সংক্রমণের ঝুঁকিও কমাবে। বর্তমানে হাড় ভাঙার চিকিৎসায় হাড়ের সিমেন্ট এবং ফিলার ব্যবহার করা হয়। তবে এগুলির কোনওটিই সত্যিকারের আঠার মতো কাজ করে না।
১৯৪০-এর দশকে হাড়ের আঠা তৈরির প্রথম দিকের প্রচেষ্টাগুলিতে জিলেটিন, ইপক্সি রেসিন এবং অ্যাক্রিলেট ব্যবহার করা হতো। কিন্তু জৈব সামঞ্জস্যের সমস্যার কারণে সেগুলি বাতিল হয়। চিনের বিজ্ঞানীরা বলছেন, যদি আরও পরীক্ষা-নিরীক্ষা এর কার্যকারিতা নিশ্চিত করে, তাহলে "বোন-০২" অর্থোপেডিকে একটি বড় অগ্রগতির পথ নিশ্চিত করবে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications