কুয়েতে প্রাণ হারানো ভারতীয় শ্রমিকদের দেহ আনা হবে বিশেষ বিমানে, তদারকিতে বিদেশ প্রতিমন্ত্রী

কুয়েতের বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯। ভারতের ৪০ জন শ্রমিক ওই আগুনে মারা গিয়েছেন। বাংলার একজন বাসিন্দা সেই তালিকায় আছেন বলে জানা গিয়েছে।

বাংলার কত জন শ্রমিক ওই বাড়িতে ছিলেন? সেই সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জানা গিয়েছে, আগামী কাল শুক্রবার কুয়েত থেকে মৃতদেহ বাংলায় এসে পৌঁছাবে৷

Kuwait

জানা গিয়েছে, আগুনে পুড়ে মৃতদের মধ্যে ৪০ জন ভারতীয় রয়েছে। অন্য সূত্রে পাওয়া খবরে মৃতের সংখ্যা ৪১। তাদের মধ্যে ২১ জন কেরলের বাসিন্দা। অনেক জায়গায় শোনা যাচ্ছে মৃতের সংখ্যা ২৪। এছাড়াও তামিলনাড়ু ও অন্যান্য রাজ্যের শ্রমিকরা ওই তালিকায় আছেন। অনেক শ্রমিক হাসপাতালে গুরুতর ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। এই আশঙ্কাও করা হচ্ছে।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ কুয়েতে যাচ্ছেন। আহতদের ঠিকমতো যাতে চিকিৎসা হয়। মৃতদেহ যাতে ঠিকভাবে ফিরিতে আনা যায়৷ সেই সব খতিয়ে দেখতে তিনি যাচ্ছেন বলে পিটিআই সূত্রে খবর। দেশের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং ইতিমধ্যেই কুয়েতে চলে গিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন, আহতদের চিকিৎসা ও মৃতদেহ ফিরিয়ে আনার কাজ যেন ঠিক মতো হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

কেরল সরকার তাদের রাজ্যের মৃতদের জন্য শোকপ্রকাশ করেছে। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মৃতদেহগুলি এতটাই দগ্ধ, যে সকলকে চেনাও যাচ্ছে না। ফলে পরিচয়ে সমস্যা হচ্ছে।

দক্ষিণ কুয়েতের মানগাফ শহরের ওই অভিশপ্ত সাত তলা বাড়ি। ওই বাড়িতেই ১৯৫ জন নির্মাণ শ্রমিক থাকতেন। নীচের তলার রান্নাঘরে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জন মারা গিয়েছে। তাদের মধ্যে ৪০ জনই ভারতী।

বাংলার কত জন শ্রমিক সেই বাড়িতে ছিল? খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ওই বাড়ির মালিক, রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই দেশের আইন না মেনে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিককে ওভাবে রাখা হয়েছিল। খরচ কমাতে এই ব্যবস্থা করা হয়েছিল। অনুমান করা হয়েছে।

মৃতদের অনেকের পরিচয় জানা সম্ভব হচ্ছে না। তাদের ডিএনএ পরীক্ষা হবে। দেহ শনাক্ত করার পর পরিবারের কাছে তুলে দেওয়া হবে। কুয়েত থেকে মৃতদেহ বিমানে করে ভারতে ফিরিয়ে আনা হবে৷ এই কথা জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+