Bangladesh Unrest: শত্রু হাসিনাকে সাহায্যের ফল ভুগতে হবে! ভারতকে হুঁশিয়ারি বিএনপি নেতার
Bangladesh Unrest: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বাংলাদেশ ন্যাশানাল পার্টি অর্থাৎ বিএনপি। সে দেশের অন্যতম বিরোধী নেত্রী খালেদা জিয়া এই দলের প্রধান। সে দলেরই অন্যতম শীর্ষ নেতা গয়েশ্বর রায় ভারতের তীব্র সমালোচনা করেছেন।
তাঁর দাবি, বিএনপি বিশ্বাস করে ভারত এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক থাকা উচিৎ। কিন্তু আমাদের বিরোধী শক্তিকে সমর্থন করে পরিস্থিতি আরও জটিল করে তুলছে ভারত। এমনকি শেখ হাসিনাকে শত্রু হিসাবেও উল্লেখ করেছেন বিএনপি নেতা। আর তাঁকে সাহায্য করার ফল ভারতকে ভুগতে হবে বলেও হুঁশিয়ারি (BNP senior leader Gayeshwar Roy)।

কোটা সংস্কারের দাবিতে গত কয়েকমাস ধরে দফায় দফায় উত্তাল হয় বাংলাদেশ (Bangladesh Unrest) । ছাত্র বিক্ষোভে বাংলাদেশজুড়ে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। দেশজুড়ে পথে নামে ছাত্ররা। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকশ প্রাণ চলে যায়। পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। এমনকি আন্দোলনের রূপও বদলে যায়। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠতে শুরু করে। আর সেই দাবিতে নতুন করে উত্তাল হয়ে ওঠে ওপার বাংলা।
প্রবল চাপের মধ্যে পড়ে শেষমেশ গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন মুজিব-কন্যা। সেনার হাতে চলে যায় দেশের শাসনভার। হাসিনার পদত্যাগ বাংলাদেশের রাজনীতিকে অন্য দিকে মোড় ঘুরিয়ে দেয়। শক্তিবৃদ্ধি হয় প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশানাল পার্টি অর্থাৎ বিএনপি।
দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত খালেদা জিয়াকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি হাসপাতালে শুয়ে দেশের মানুষের উদ্দেশ্যে বার্তাও দেন খালেদা। শুধু তাই নয়, দীর্ঘ ১৩ বছর বাংলাদেশের বুকে খুলতে শুরু করেছে একের পর এক বিএনপির অফিসও। সম্প্রতি বাংলাদেশের বুকে শক্তি প্রদর্শন করেছে বাংলাদেশ ন্যাশানাল পার্টি।
এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপাতত ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। ব্রিটেনে আশ্রয় চাইলেও তাঁকে দেওয়া হয়নি। ফলে সে দেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর বর্তমান ঠিকানা ভারতের হিন্ডন বিমানঘাঁটি। আর তা নিয়েই ক্ষোভ উগরে দিলেন বাংলাদেশ ন্যাশানাল পার্টি অর্থাৎ বিএনপি নেতা গয়েশ্বর রায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠন হয়। শপথ বাক্য পাঠ করান সে দেশের রাষ্ট্রপতি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। শুধু তাই নয়, প্রধানমন্ত্ররী নরেন্দ্র মোদীও একজোট হয়ে কাজ করার বার্তা দিয়েছেন নোবেলজয়ীকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications