গভীর রাতে BNP নেতার ঘরে আগুন! ঝলসে মৃত্যু সাত বছরের ঘুমন্ত কন্যার, ভয়ানক ঘটনা বাংলাদেশে
বাংলাদেশে অশান্ত পরিস্থিতি ক্রমশ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। গতকাল গভীর রাতে চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। অভিযোগ উঠেছে যে, কয়েকজন উন্মত্ত ব্যক্তি বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে এক বিএনপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে ঝলসে তাঁর মাত্র সাত বছরের মেয়ের মৃত্যু হয়েছে।

আক্রান্ত ব্যক্তি বেলাল হোসেন, যিনি বিএনপির স্থানীয় নেতা। তিনি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে দলের সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। স্থানীয়রা দাবি করেছে যে, গতকাল রাতে বেলাল হোসেন তাঁর স্ত্রী এবং তিন মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ২টা নাগাদ কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ বাড়িতে আসে। বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়, তারপরই ঘরের ভিতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আগুন মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘর বন্ধ থাকায় কেউ ঘর থেকে বাইরে বেরোতে পারেননি। ঘটনাস্থলেই আগুনে পুড়ে মৃত্যু হয় বেলালের সাত বছরের মেয়ে আয়েশা আক্তারের। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বেলাল হোসেন এবং তাঁর আরও দুই নাবালিকা মেয়ে, বীথি আক্তার ও স্মৃতি আক্তারকে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, আহত দুই শিশুকে ঢাকায় জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অগ্নিকাণ্ডে তাঁদের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বছেন যে, "এই ঘটনা নিছক কোনও দুর্ঘটনা নয়। পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। প্রথমে তালা, তারপর পেট্রল ঢেলে আগুন, সবটাই পূর্বপরিকল্পিত। আমরা খুব তাড়াতাড়িই দোষীদের গ্রেফতার চাই।"
পুলিশ জানিয়েছে যে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ ওয়াহিদ পারভেজ বলেন যে, আগুনে পুড়ে এক সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে। এটি পরিকল্পিত হামলা কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দমকল বাহিনী তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালালেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনায় বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও নতুন করে এক উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক হিংসা ক্রমশ সাধারণ মানুষের জীবনকে যে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, সেই আশঙ্কাই আরও গভীর হয়ে চলেছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications