Bangladesh: জুলাই-আগস্ট মাসেই... দ্রুত সময় ফুরোচ্ছে ইউনূসের? বড় হুঁশিয়ারি বিএনপি নেতার
Bangladesh: শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে! এখনও বাংলাদেশের বুকে অন্তবর্তী সরকার। কার্যত ক্ষমতার স্বাদ পেতেই গদি আকড়ে মহম্মদ ইউনূস। নির্বাচনের দাবি উঠলেও তা কার্যত কানে তুলতে নারাজ প্রধান উপদেষ্টা। এই অবস্থায় ফের একবার নির্বাচন করা নিয়ে অন্তবর্তী সরকারের উপর চাপ বাড়াল বর্তমানে সে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল।
চলতি বছরের মাঝামাঝি সময়েই সে দেশে (Bangladesh) নির্বাচন করানোর দাবি। এই প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এই বছর অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি। কেন ভোট বিলম্বিত করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন।

আলগীর সাহেবের কথায়, বাংলাদেশের ভোট পিছানোর কোনও কারণ নেই। শুধু তাই নয়, বাংলাদেশের (Bangladesh) ভোট (Election) করাতে যতই দেরি করা হচ্ছে ততই দেশের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে বলেও এদিন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সপ্তাহের শুরুতেই বাংলাদেশের বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। আর সেই বৈঠকের পরেই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিএনপির মহাসচিব। যা খুবইও তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এদিন এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্থানীয় সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরেই এই বছর অর্থাৎ ২০২৫ সালের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব।
তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না। বলেন, তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। যে বিচার শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে মহম্মদ ইউনূস বলেন, অন্তবর্তী সরকার স্থানীয় নির্বাচন করাতে চায়। আর সে বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানানো হয়। তবে বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে কোনও মন্তব্য করেনি।
তবে গত বছর ইউনূস জানিয়েছিলেন, অন্তবর্তী সরকার বাংলাদেশের জাতিয় নির্বাচন করাতে চায়। তবে বেশ কিছু সংস্কার আনার কথা বলেন। আর তা করতে কিছুটা সময় লাগবে। আর তাই চলতি বছরের শেষে কিংবা আগামীবছর অরথস্ত ২০২৬ সালে বাংলাদেশের বুকে জাতীয় নির্বাচনের কথা বলেছেন ইউনূস।
আর তাতেই তৈরি হয় বিতর্ক। বিএনপি সহ অন্যান্য স্থানিয় ছোট দলগুলি এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবং অন্তবরতী সরকারের সঙ্গে একটা বিরোধের জায়গা কার্যত তৈরি হয়েছে বলেই দাবি রাজনৈতিক কারবারিদের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications