AstraZeneca Covid Vaccine: করোনার ভ্যাকসিনে লুকিয়ে আরও এক বিপদ! সামনে আসতেই আতঙ্ক
AstraZeneca Covid Vaccine: করোনা ভ্যাকসিনে (AstraZeneca COVID Vaccine) পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে! আর এই খবর প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে নয়া আশঙ্কা। প্রবল চাপের মুখে ব্রিটিশ-সুইডিশ টিকা প্রস্তুতকারী সংস্থা AstraZeneca। ইতিমধ্যে সমস্ত ভ্যাকসিন ফেরত নিয়েছে সংস্থা। মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।
আর এর মধ্যেই সামনে আসছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। সংস্থার টিকার সঙ্গে প্রাণঘাতী Vaccine Induced Immune Thrombocytopenia and Thrombosis অর্থাৎ VITT এর সংযোগ পাওয়া যাচ্ছে। যা কিনা রক্ত জমাট বাধা সংক্রান্ত একটি উপসর্গ (AstraZeneca Covid Vaccine)। এতে কখনও মৃত্যু পর্যন্ত হতে পারে।

এর আগে দিল্লির একটি বেসরকারি সংস্থা VITT নিয়ে সতর্ক করেছিল। সেখানে AstraZeneca-এর টিকার বিষয়েও সতর্ক করা হয়েছিল। ওই সংস্থা জানায়, করোনার টিকা নেওয়ার পরেই Vaccine Induced Immune Thrombocytopenia and Thrombosis এ আক্রান্ত হয়েছেন অন্তত সাতজন।
এমনকি একজনের মৃত্যুর খবরও নিশ্চিত (AstraZeneca Covid Vaccine) করা হয়। মূলত কানাডা, ডেনমার্ক, ব্রিটেন, জার্মানির মতো দেশে VITT-তে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এবং একদল গবেষক এই বিষয়ে গবেষণা চালায়। সম্প্রতি সেই সংক্রান্ত গবেষণা প্রকাশ করা হয়েছে। যেখানে ভ্যাকসিউনের সঙ্গে VITT এর সংযোগ থাকার তথ্য পাওয়া গিয়েছে।\
করোনার বিরুদ্ধে লড়াইয়ে গত বছরখানেক আগে AstraZeneca এর করোনার ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। Vaxzevria এর নামে বিশ্বের বাজারে এই ভ্যাকসিন বিক্রি হয়। ভারতেও AstraZeneca-র তৈরি কোভিড ভ্যাকসিন বিক্রি হয়েছে। আর তা Covishield নামে বিক্রি হয়েছে।
বহু মানুষ এই ভ্যাকসিন দু'দফায় নিয়েছে। যদিও কোভিশিল্ড নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তের কথা সামনে আসেনি। তবে পার্শ্ব প্রতিক্রিয়ার (AstraZeneca Vaccine Side Effects) কথা প্রকাশ্যে আসার পরেই আতঙ্ক ছড়িয়েছে ভারতেও।
ইতিমধ্যে AstraZeneca এর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আর সেখানেই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিয়েছে সংস্থা। সংস্থার তৈরি টিকা নিলে Thrombotic Thrombocyropenic Syndrome অর্থাৎ রক্ত জমাট বেঁধে, প্লেটলেট কমে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কার কথা মেনে নিয়েছে।
আর এর মধ্যেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। এই অবস্থায় দেশের মানুষও কোভিশিল্ড নিয়ে অবস্থান স্পষ্ট করার দাবি (AstraZeneca Covid Vaccine) জানাচ্ছেন। মামলাও হয় সুপ্রিম কোর্টে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications