রাজধানী ঢাকার কাছে বহুতলে জোরাল বিস্ফোরণ, মৃত বেড়ে ১৫

ফের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল বাংলাদেশ। গত কয়েক বছর আগে একই ভাবে সে দেশ ভয়ঙ্কর জঙ্গি হামলার সাক্ষী থেকেছে। কয়েকশ মানুষের মৃত্যু হয়। তবে এর সঙ্গে জঙ্গি হামলার যোগ রয়েছে কিনা স্পষ্ট নয়।

রাজধানী ঢাকার কাছে গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ডে'র কাছে একটি বহুতলে জোরাল বিস্ফোরক। আর তাতে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণে শতাধিকেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের ইতিমধ্যে স্থানীয় একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বিস্ফোরণের আওয়াজ বহুদুর থেকে শোনা যায়

বিস্ফোরণের আওয়াজ বহুদুর থেকে শোনা যায়

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় প্রশাসনের আধিকাকারিকরা। গিয়েছেন পুলিশ এবং দমকলের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস জানাচ্ছে, মঙ্গলবার বিকেল ওই বাড়িতে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই বাড়ির একটা অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে। শুধু তাই নয়, বিস্ফোরণের আওয়াজ বহুদুর থেকে শোনা যায় বলেও দাবি স্থানীয় মানুষজনের।

এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে

এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে

যদিও কীভাবে প্রবল এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে স্থানীয় পুলিশ প্রশাসন জানাচ্ছে, এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ১০০ ছাড়িয়ে গিয়েছে আহতের সংখ্যা। অন্যদিকে বহুতলটি সাততলা বলে জানা গিয়েছে। তবে বিস্ফোরণে বাড়িটির দুটি তলা ব্যাপক ভাবে ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বাড়িটির নীচে একাধিক দোকান ছিল। সেগুলিও ব্যাপক ভাবে ক্ষতি হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

বিস্ফোরণের তীব্রতায় একটা বাস দুমড়ে মুচড়ে যায়

বিস্ফোরণের তীব্রতায় একটা বাস দুমড়ে মুচড়ে যায়

অন্যদিকে কাছে দাঁড়িয়ে থাকা একটি বাস বিস্ফোরণের কারণে সম্পূর্ণ ভাবে দুমড়ে মুচড়ে যায় বলে জানা গিয়েছে। শুধু তাই নয়ম ঘটনাস্থলের পাশে একাধিক ব্যাঙ্ক এবং এটিএম রয়েছে। সেগুলির কাঁচ সম্পূর্ণ ভাবে ভেঙে গিয়েছে বলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে। কাঁচ ছিটকে এসে একাধিক ব্যাঙ্ক কর্মী এবং সাধারণ মানুষের আহত হওয়ার খবর সামনে এসেছে। ঘটনার পরেই গোটা এলাকা স্থানীয় পুলিশ প্রশাসন ঘিরে ফেলেছে। বহুতলে ঘটনার পরে কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

একের পর এক বিস্ফোরণের ঘটনা

একের পর এক বিস্ফোরণের ঘটনা

বলে রাখা প্রয়োজন, বাংলাদেশে গত কয়েকদিনে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশেষ করে সীতাকুণ্ডে অক্সিজেন কারখানা এবং ঢাকার মিরপুরে রোডে ভবনে বিস্ফোরণের পর এক সপ্তাহের মধ্যে তৃতীয় বিস্ফোরণে প্রাণহানি ঘটল। একের পর এক এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ছবি সৌ:পিটিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+