কাবুল Military Airport-এর সামনে প্রবল বিস্ফোরণ, একাধিক সাধারণ মানুষের মৃত্যুর শঙ্কা
ফের বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠল আফগানিস্তানের কাবুল! সেখানে মিলিটারি বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের পরেই কালো ধোঁয়াতে ভরে যায় গোটা এলাকা। এমনকি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু দূর প
Kabul Blast: ফের বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠল আফগানিস্তানের কাবুল! সেখানে মিলিটারি বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের পরেই কালো ধোঁয়াতে ভরে যায় গোটা এলাকা। এমনকি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু দূর পর্যন্ত তা শোনা যায় বলে জানা যাচ্ছে।

ভয়াবহ এই বিস্ফোরণে (( Explosion at Kabul military airport) বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয় বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
আফগানিস্তান সরকারের তরফে এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছে, কাবুল সেনা বিমানঘাঁটির ঠিক বাইরেই এই বিস্ফোরণ ঘটেছে। সেই সময়ে বিমানবন্দরের বাইরে সাধারণ মানুষের ভিড় ছিল। আত্মঘাতী এই বিস্ফোরণে একাধিক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ওই মুখপাত্র। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা স্পষ্ট ভাবে জানাতে পারেননি ওই ব্যক্তি।
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কোন জঙ্গি সংগঠন এই ঘটনার সঙ্গে যুক্ত তাও স্পষ্ট নয় বলে খবর।
তবে আফগানিস্তানের মাটিতে তালিবান সরকার প্রতিষ্ঠ হওয়ার পর থেকেই বিভিন্ন এলাকাতে ইসলামিক স্টেট তাদের শক্তি বাড়িয়েছে। এমনকি একাধিক বিস্ফোরণের সঙ্গে এই জঙ্গি সংগঠন যুক্ত থাকার কথা সামনে এসেছে। ফলে এই ঘটনার সঙ্গে আইএস যুক্ত থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও ইসলামিক স্টেটের তরফে এখনও পর্যন্ত এই ঘটনার কোনও দায় স্বীকার করা হয়নি বলেই খবর।
রয়টার্সে প্রকাশিত খবর অনুযায়ী, সকাল ৮ টা নাগাদ প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। আর এই ঘটনার পরেই গোটা এলাকা সিল করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় সমস্ত রাস্তাও। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বছরের শুরুর দিনেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বলেই খবর।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই কাবুলের একটি হোটেলে প্রবল বিস্ফোরণ হয়। এমনকি বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। ওই হোটেল কাবুলের বেশ জনপ্রিয় একটি এলাকা। যেখানে চিন থেকে আসা আধিকারিক-ব্যবসায়ীরা ওঠেন। তাঁদের টার্গেট করতেই এই হামলা বলে মনে করা হয়। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি আফগান্মিস্তানের মাটিতে। এবার জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications