Blast at Pakistan: প্রার্থনা চলাকালীন পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, চারপাশে ছড়িয়ে দেহ, হুলস্থূল দেশ
Blast at Pakistan: বালোচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ার দক্ষিণে ওয়াজ়িরিস্তানের একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত এক ইসলামিক নেতা সহ বেশ কয়েকজনের আহত হওয়ার খবর সামনে আসছে। এমনকী বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও দাবি একাধিক সংবাদমাধ্যমের।
তবে নিশ্চিত ভাবে সংখ্যাটা কত তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে (Blast at Pakistan) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ প্রশাসনের বিশাল টিম। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। অন্যদিকে উদ্ধারকাজও শুরু হয়েছে বলে খবর।

ঘটনার পরেই আরও একবার গোটা পাকিস্তানজুড়েই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেনাবাহিনী সহ সমস্ত নিরাপত্তা এজেন্সিগুলিকে হাই অ্যালার্ট করা হয়েছে। যে এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে আগেও জঙ্গি কার্যকলাপ ঘটেছে। জানা যাচ্ছে, আজ ওই মসজিদে বিশেষ প্রার্থনা চলাকালীনই হঠাত করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। আইইডি বিস্ফোরণ ঘটনা হয় বলে দাবি।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মসজিদের একটা অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে বলে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় নেয়নি। ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়েছে। বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বলে খবর। আহত অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা স্থানীয় এক ইসলামিক নেতাকে টার্গেট করে এই বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরেই ওই এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন,গত ২৪ ঘন্টা আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি পাকসেনা ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। একেবারে সেনা ক্যাম্পে ঢুকে জঙ্গিরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ। এমনকী পাক সেনা এবং জঙ্গিদের মধ্যে দীর্ঘগুলির লড়াইও চলে। আর তাতে ১০ জঙ্গির মৃত্যু হয়।
গত মঙ্গলবার বালোচিস্তানে একেবারে দুপুর বেলায় জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বালোচ বিদ্রোহী। দীর্ঘ প্রায় একদিন পাকসেনাকে একেবারে ল্যাজে গোবরে করে দেয় তাঁরা। সেই রেশ কাটতে না কাটতেই একের পর এক জঙ্গ হামলারর ঘটনা ঘটেছে পাকিস্তানে।












Click it and Unblock the Notifications