সীমান্ত হোক বা অর্থনৈতিক সংঘাত, চিন-ভারত দ্বন্দ্বে নয়া দিল্লির পাশেই সিংহভাগ মার্কিনি
সীমান্ত হোক বা অর্থনৈতিক সংঘাত, চিন-ভারত দ্বন্দ্বে নয়া দিল্লির পাশেই সিংহভাগ আমেরিকান
সীমান্ত হোক বা অর্থনৈতিক সংঘাত, চিন-ভারত দ্বন্দ্বের আবহে শুরু থেকেই ভারতের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে করোনা মহামারীর বিষয়েও একাধিকবার চিনকে একাধিকবার কাঠগড়ায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমতাস্থায় দেখা যাচ্ছে চিন-ভারত সংঘাতের আবহে ভারতের পাশেই দাঁড়াছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিংহভাগ মানুষ।

কাদের উপর চলে এই সমীক্ষা ?
অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা লোই ইনস্টিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে, সীমান্ত সংঘাত থেকে শুরু ভারতের চিনা পণ্য বয়কটের নয়া দিল্লির পাশেই দাঁড়াচ্ছেন আমেরিকান জনগণ। সূত্রের খবর, জুলাইয়ের ৭ তারিখ ১ হাজার ১১২ জন আমেরিকানের উপর এই ইন্টারনেট ভিত্তিক সমীক্ষা চালানো হয়। সেখানেই দেখা যায় বেশিরভাগই আমিরিকানই ভারতের পক্ষ নিচ্ছেন।

সমীক্ষায় কি প্রশ্ন করা হয় ?
ওই সমীক্ষায় সরাসরি খুব সহজ কিছু প্রশ্ন রাখা হয় বলে জানা যাচ্ছে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয় 'ভারত ও চীন সামরিক সংঘর্ষে লিপ্ত থাকলে আপনি কি মার্কিন সহায়তাকারী ভারতকে সমর্থন করবেন নাকি চিনকে, নাকি কাউকেই না? " পাশাপাশি ভারত-চিন অর্থনৈতিক দ্বন্দে আমেরিকার মানুষ কেন দেশকে সমর্থন করবে এটাও জানতে চান সমীক্ষকেরা।

কি বলছে সমীক্ষার ফল ?
সমীক্ষা পরবর্তী প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে ৬৩.৬ শতাংশ উত্তরদাতা চিন-ভারত সামরিক সংঘর্ষের ক্ষেত্রে আমেরিকার হস্তক্ষেপের বিপক্ষে রয়েছেন। তবে তাদের অনেকেই আবার আমেরিকার সাহায্যবিনা ভারতের পক্ষে রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক দ্বন্দের ক্ষেত্রে আমেরিকা সাহায্য করলে ৬০.৬ শতাংশ মানুষ কোনও দেশকেই সমর্থন করবে না বলে জানা যাচ্ছে।

কত শতাংশ মানুষ ভারতকে সমর্থন করলেন ?
এদিকে ভারত-চিন অর্থনৈতিক ও সামরিক দ্বন্দ্বের ক্ষেত্রে আমেরিকার বড় অংশের মানুষ সংঘাত এড়িয়ে যাওয়ার কথা বললেও যারা এটাকে সমর্থন করছেন তার সিংহভাগ মানুষই ভারতের পক্ষে রয়েছেন বলে জানা যাচ্ছে। ৩২.৬ শতাংশ মানুষ ভারত-চিন সামরিক দ্বন্দ্বের ক্ষেত্রে সরাসরি ভারতকে সমর্থনের কথা বলেছেন বলে জানা যাচ্ছে। যদিও ৩.৮ শতাংশ মানুষ চিনকে সমর্থনের কথা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications