'হাসিনাও স্বৈরাচার, ঢাকা থেকে দিল্লির মুসলিমরা এক হও', সিরিয়ায় আসাদ সরকারের পতন হতেই 'ভয়ঙ্কর' ছবি বাংলাদেশে
Bangladesh: দীর্ঘ লড়াই'য়ের ইতি! ৫০ বছরের বেশি সময় ধরে সিরিয়া শাসন করা আসাদ সরকারকে উৎখাত করল বিদ্রোহীরা। ইতিমধ্যে বাশার আল-আসাদ রাজপ্রসাদের দখলও বিদ্রোহীরা নিয়ে নিয়েছে বলে জানা গিয়েছে। প্রাণে বাঁচতে রাশিয়া পালিয়েছেন বাশার আল-আসাদ। সিরিয়া জুড়ে উচ্ছ্বাস! আর সেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল বাংলাদেশেও।
বাশার আল-আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েন। একেবারে সিরিয়ার বিদ্রোহীদের পতাকা নিয়ে মিছিল করতে থাকেন। শুধু তাই নয়, মিছিল থেকে মিষ্টি পর্যন্ত বিতরণ করা হয় (Bangladesh) ।

এমনকি বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন মসজিদ থেকেও মিছিল বের হয় বলে সে দেশের একাধিক প্রকাশিত সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে ওই মিছিল থেকে একের পর এক 'বিতর্কিত' স্লোগানও দেওয়া হয়। একই সঙ্গে শেখ হাসিনাকে স্বৈরাচার বলেও আক্রমণ করা হয়।
মিছিল থেকে স্লোগান ওঠে, 'আসাদ থেকে হাসিনা, কোনও স্বৈরাচার টেকে না'। এমনকি ঢাকা থেকে দিল্লি- সারা বিশ্বের মুসলিমকে এক হওয়ারও ডাক দেওয়া হয়। এভাবে এই প্রকাশ্যে এমন মিছিল খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমকে এক শিক্ষার্থী জানিয়েছেন, সিরিয়ার স্বৈরাচার পতনে আমরা আনন্দিত। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনের পক্ষে। বিশ্বের মানুষ বাংলাদেশের আন্দোলনও দেখেছে বলে দাবি।
Bangladesh: বিদেশ সচিব পর্যায়ে বৈঠক
বলে রাখা প্রয়োজন, হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার সহ একাধিক ইস্যুতে ভারত-বাংলাদেশের সম্পর্ক তলানিতে। এমনকি ভারতের মাটিতে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দেওয়া হয়েছে তা মোটেই ভালো চোখে নেয়নি ওপার বাংলা। এর মধ্যেই বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের বিদেশ সচিব বিকাশ মিশ্র। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বর্তমান অবস্থায় এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যেখানে একাধিক ইস্যুতে আলোচনা হতে পারে বলেই খবর। অন্যদিকে আজ সোমবার বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গেও বিকাশ মিশ্রের বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। যেখানে একাধিক ইস্যুতে আলোচনা হতে পারে বলে খবর। প্রথমত সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের বিষয়টি ভারত তুলতে পারে।
পাল্টা শেখ হাসিনাকে ভারতের কাছে চাইতে পারে বাংলাদেশ। দুই দেশই এই মুহূর্তে বৈঠকের দিকে নজর রেখেছে। দেখার কী হয় সেখানে।












Click it and Unblock the Notifications