আধ পেটা খেয়ে মানুষ, ভারতকে রুখতে তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনতে ছুটছেন ইউনূস! 'পাগলা রাজা' বলছেন ওপারের মানুষ
Bangladesh: ভারত এবং বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে একাধিক ইস্যুতে উত্তেজনা বেড়েছে! উত্তেজনা বেড়েছে দুই দেশের কুটনৈতিক সম্পর্কেও। আর এর মধ্যেই তুরস্ক থেকে বাংলাদেশ অত্যাধুনিক একটি ট্যাঙ্ক কিনছে বলে দাবি করা হচ্ছে। গত কয়েকদিন আগে খবর সামনে আসে যে ভারত সীমান্তে নাকি বাংলাদেশ তুরস্কের ড্রোন মোতায়েন করেছে। যদিও সেই খবর সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে বাংলাদেশ।
যদিও বর্তমান পরিস্থিতিতে তুরস্ক থেকে আধুনিক ট্যাঙ্ক কেনার সামনে এসেছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি সে দেশ (Bangladesh)। ভারতের সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত আছে। একদিকে রয়েছে বঙ্গোপসাগর। অন্যদিকে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে। আর তা মাত্র ২৭০ কিলোমিটার।

ফলে তুরস্কের থেকে কেনা ট্যাঙ্ক ভারত সীমান্তেই বাংলাদেশ (Bangladesh) মোতায়েন করতে পারে বলে খবর। অন্যদিকে মায়ানমারে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। 'বিদ্রোহী' আরকান আর্মির দখলে একাধিক অঞ্চল। এই অবস্থায় মায়ানমার সীমান্তেও আধুনিক এই ট্যাঙ্ক বাংলাদেশ মোতায়েন করতে পারে বলেও খবর।
সে দেশের এক খবর অনুযায়ী, বাংলাদেশ তাদের স্থলবাহিনীকে আরও শক্তিশালী বানাতে চায়। আর সেজন্য হালকা ওজনের ২৬ টি ট্যাঙ্ক কেনার চুক্তি তুরস্কের সঙ্গে করতে পারে বলে খবর। এজন্য একটি তুর্কি ফার্ম - Otokar Automotive v Savunmaa Sanai AS- এর সঙ্গে ইউনূস সরকার কথা বার্তা শুরু করেছে বলে খবর। এক্ষেত্রে তুরস্ক সরকার সাহায্য করছে বলে খবর। বিশেষ করে দরপত্র এবং চুক্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে মধ্যস্থতা করছে বলেই খবর।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুজায়ী, চুক্তি সম্পন্ন হলে খুব শীঘ্রই ট্যাঙ্কগুলি বাংলাদেশকে দেওয়া হবে। 'নবভারত টাইমসে'র খবর অনুযায়ী, Otokar বিভিন্ন ধরনের ট্যাঙ্ক তৈরি করে। আর সেই তালিকা আছে Altay (tank) ট্যাঙ্কটিও। যা তুর্কি সেনার যাতে থাকা অন্যতম ট্যাঙ্কগুলির মধ্যে একটি। শুধু তাই নয়, এর ওজন মাত্র ৬৫ টন। খুব সহজেই এই ট্যাঙ্ক এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর ক্ষেত্রে সেরা এই Altay (tank)।
মূল্যবৃদ্ধির আঁচে পুড়ছে কার্যত গোটা দেশ। পেঁয়াজ, আলু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। বাজারে গিয়ে হাত পুড়ছে আম আদমির। প্রতি মুহূর্তে ভারতের কাছে হাত পাততে হচ্ছে ইউয়নূস সরকার। আর তাঁরাই নাকি কোটি কোটি টাকা খরচ করে ট্যাঙ্ক কিনছেন তুরস্ক থেকে। বাংলাদেশের মানুষ অনেকেই ইউনূসকে পাগলা রাজার সঙ্গেও ইতিমধ্যে তুলনা করতে শুরু করে দিয়েছেন।
শুধু তাই নয়, অন্তবর্তী সরকারের এহেন সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ ওপারের মানুষ। তাঁরা বলছেন, পেটে খিদে আর যুদ্ধের স্বপ্ন দেখছেন নোবেলজয়ী। যা একেবারেই হাস্যকর। অন্যদিকে বাংলাদেশে তুরস্ক থেকে ড্রোন কেনার প্রসঙ্গে ভারত জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications