Bangladesh: হাসিনাকে তাড়িয়ে সব ভুলে গেল! এবার পাকিস্তানের চিনি খাবে? আর কত নীচে নামবেন ইউনূস?

Bangladesh: ইতিহাস ভুলে গিয়েছে অকৃতজ্ঞ বাংলাদেশ! আর তা ভুলে ক্রমশ পাকিস্তানের দিকে ঝুঁকছে সে দেশ। ইতিমধ্যে পাক নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করেছে ইউনূস সরকার। এমনকি সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা। যেখানে ৭১ অমীমাংসিত সমস্যা মেটানোর কথা বলা হয়েছে।

এবার আরও কাছাকাছি আসছে বাংলাদেশ-পাকিস্তান (Bangladesh-Pakistan) । ইসলামাবাদ থেকে এবার চিনি কিনবেন মহম্মদ ইউনূস। ২৫ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে কয়েক দশক পর পাকিস্তান থেকে বিপুল পরিমান চিনি কিনতে চলেছে ঢাকা (Bangladesh) ।

Bangladesh

আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতে জাহাজে করাচি বন্দর থেকে চিনি চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশের বাজারে ছড়িয়ে পড়বে বলে জানাচ্ছে সে দেশের একাধিক সংবাদমাধ্যম। তবে গুণগত মানের অনেকটাই ফারাক হতে পারে বলে মনে করা হচ্ছে।

এমনকি দামের ক্ষেত্রেও অনেকটাই বড় প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, চাল, আলু, পেঁয়াজের মতো চিনি কেনার ক্ষেত্রেও ভারতের উপরেই নির্ভরশীল ছিল ওপার বাংলা। দীর্ঘ সময় ধরে ওপার বাংলায় চিনি পাঠাত ভারত। এবার প্রয়োজনীয় এই নিত্যপণ্য পাকিস্তান থেকে কিনতে চলেছে ঢাকা। 'দ্য নিউজ ইন্টারন্যাশনালে'র প্রতিবেদনকে কোট করে এমনটাই জানাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম জুগান্তর।

সেই দেশের খবর অনুযায়ী, পাকিস্তান বহু দশক পর এত বড় পরিমাণে বাংলাদেশে চিনি পাঠাচ্ছে। আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টন ৫৩০ ডলারে পৌঁছে গিয়েছে। ফলে চড়া দামেই পাকিস্তান থেকে চিনি কিনতে হবে বাংলাদেশকে। কথায় আছে 'নুন খেলে গুণ গাইতে' হবে! তেমনই যে দেশের হাত থেকে রক্ষা পেতে এত লড়াই করতে হয়েছে তাদের দেশ থেকে কেনা চিনি খেতে হবে! মুক্তিযোদ্ধাদের অনেকেই তা মানতে পারছেন না।

যা নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে ওপার বাংলার মানুষের মধ্যে যদি এক সংবাদমাধ্যমের দাবি, বাংলাদেশের মানুষকে পাকিস্তানের পণ্য কেনার উপর জোর দিচ্ছে বাংলাদেশ সরকার। এমনকী ব্যবসায়ীদেরও বিক্রির ক্ষেত্রেও জোর দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় অনেকই বলছেন, শেখ হাসিনাকে সরানোর আন্দোলন মোটেই ঠিক ছিল না। এই বিষয়ে আরও একবার পথে নামার কথা বলছেন অনেকেই।

অন্যদিকে যা খবর, বাংলাদেশের পাকিস্তান প্রেম! কড়া নজর রাখছে ভারত। ইতিমধ্যে গত কয়েকমাসে একাধিক পাক জাহাজ বাংলাদেশে পণ্য নিয়ে পৌঁছেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+